সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই শক্তি হারাচ্ছে ‘যশ’ বা ‘ইয়াস’ (Cyclone Yaas)। বর্তমানে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে বদলে গিয়েছে। তবে তার উপস্থিতি ভালভাবেই টের পেয়েছে বাংলা। বহু এলাকা এখনও জলমগ্ন। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে অনেকে। ‘যশ’ বা ‘ইয়াস’ পরবর্তী এই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়লেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন তারকা সাংসদ (TMC MP)। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বললেন মিমি। তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নিলেন। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন যাদবপুরের সাংসদ।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একাধিক ছবি শেয়ার করেছেন মিমি। যার কোনওটিতে তাঁকে ত্রাণ শিবিরের মহিলা-শিশুদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে, কোনওটিতে আবার তিনি শিবিরের খাবার খতিয়ে দেখছেন। একটি ছবির সৌজন্যে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় গিয়েছিলেন তারকা সাংসদ। সেখানকার প্রশাসনের কর্মী এবং কর্তাব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। ছবির ক্যাপশনে ‘প্রে ফর বেঙ্গল’ (Pray For Bengal) হ্যাশট্যাগ দিয়ে মিমি লেখেন, “এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি।”
ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা … এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি #PrayForBengal #YaasCyclone pic.twitter.com/bbU7RG3Wrs
Advertisement— Mimssi (@mimichakraborty) May 27, 2021
[আরও পড়ুন: ফের ‘ত্রাতা’ দেব, অসহায় বৃদ্ধার চিকিৎসার বন্দোবস্ত করলেন তারকা সাংসদ]
উল্লেখ্য, অতিমারী (Corona Pandemic) পরিস্থিতিতে এর আগে নিজের যাদবপুর লোকসভা এলাকার বাসিন্দাদের জন্য কোভিড (COVID-19) হেল্পলাইন ব্যবস্থা চালু করেছিলেন মিমি। সেই হেল্পলাইন নম্বরে ফোন করলেই সাহায্য পাওয়া যাবে বলে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফতই মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের ভাল থাকার উপায় জানিয়েছিলেন নায়িকা। ভাল খাওয়া-দাওয়ার পাশাপাশি মনকে চাঙ্গা রাখতে কমেডি শো দেখা, মেডিটেশন করার পরামর্শ দিয়েছিলেন মিমি। পাশাপাশি মনের কথা কোথাও লিখে ফেলার পরামর্শ দিয়েছিলেন। আবার ভুয়ো খবরে বিশ্বাস না করার কথাও জানিয়েছিলেন তারকা সাংসদ।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘ঘরে বসে কাঠি না করে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিলি করুন’, বিস্ফোরক ইমন]
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের
-
প্রবল দুর্যোগের আশঙ্কা উত্তরে, বাড়বে নদীর জলস্তর, নামতে পারে ধস! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
এক ম্যাচের ফলে নকআউটে পাঁচ দেশ, মেসিদের সামনে ভোজিনহার কেপ ভার্দে, কেমন হবে সূচি?