Sohini Sarkar

প্রাক্তনের বিয়ের পর শোভনকে ছাড়াই বারাণসীতে ‘উদাসী’ সোহিনী! মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী

বিনা বাক্যব্যায়ে সোশাল মিডিয়া পোস্টেই মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। কার সঙ্গে বারাণসীর বুকে ছুটি কাটালেন জানালেন সেটাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৬:০২

options
link
প্রাক্তনের বিয়ের পর শোভনকে ছাড়াই বারাণসীতে ‘উদাসী’ সোহিনী! মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী
অভিনেত্রী সোহিনী সরকার, ছবি: ইনস্টাগ্রাম।

বারাণসীর রাস্তায় একা সোহিনী! সোশাল মিডিয়ায় টলি অভিনেত্রী সোহিনী সরকারের ভিডিও ভাইরাল হতেই এই প্রশ্ন জেগেছিল নেটিজেনদের মনে। কিন্তু তিনি একা কেন? শোভন কোথায়? তাহলে কি শোভনকে ছাড়াই ‘উদাসী’ হয়ে ‘শিবঠাকুরের আপন দেশে’ ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী? প্রশ্ন জোরাল হতেই উত্তর দিলেন সোহিনী নিজেই। তবে বিনা বাক্যব্যায়ে সোশাল মিডিয়া পোস্টেই এই প্রশ্নের মোক্ষম জবাব দিলেন তিনি। কার সঙ্গে বারাণসীর বুকে ছুটি কাটালেন জানালেন সেটাও।

Advertisement

শুক্রবার বারাণসীর বুকে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেন সোহিনী। আর সেই পোস্টেই  দেখা মিলল সোহিনীর পাশাপাশি শোভনেরও। শ্বেতশুভ্র পোশাকে সেজে শোভনের সঙ্গে দেখা গেল সোহিনীকে। তবে শুধু সোহিনী একাই নন, শোভনও পরেছেন সাদা পাঞ্জাবী। দু’জনের কপালেই শিবের নামের তিলক, সঙ্গে সোহিনী গলায় পরেছেন হলুদ ফুলের মালা, কপালে সিঁদুর। এছাড়াও দু’জনের একসঙ্গে নৌকাবিহারের ছবিও পোস্ট করেছেন সেখানে। অন্যদিকে অভিনেত্রীর প্রাক্তন রণজয় বিষ্ণু ওইসময়ে বিয়ের পিঁড়িতে বসায় কৌতূহলের উদ্রেক হয়েছিল অনেকেরই। কেউ কেউ তো ভেবে বসেছিলেন সেই কারণেই অভিনেত্রী বিবাগী হলেন নাকি।

Advertisement

শুক্রবার বারাণসীর বুকে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেন সোহিনী। আর সেই পোস্টের প্রথম ছবিতেই দেখা গেল শ্বেতশুভ্র পোশাকে সেজে শোভনের সঙ্গে তাঁর ছবি। তবে শুধু সোহিনী একাই নন, শোভনও পরেছেন সাদা পাঞ্জাবী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

Advertisement

ভালোবাসার মরশুমে শোভনের সঙ্গে যে সোহিনীর বারাণসী সফর বেশ ভালো কেটেছে তা বোঝাই যাচ্ছে। বেনারসের মালাইয়ো, রাবড়ি, নৌকা বিহার, ঘাটে একান্তে সময় কাটানো সবমিলিয়ে সোহিনীর ‘বারাণসী ডায়েরি’ এককথায় লা জবাব। উল্লেখ্য, রণজয় বিষ্ণুর সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন সোহিনী। কাকতালীয়ভাবে প্রাক্তনের যখন বিয়ের সানাই বাজল তখনই ভ্রমণে বেরিয়ে পড়েন সোহিনী। সেখান থেকেই নান গুঞ্জনের সূত্রপাত। তবে সে সব নিয়ে একেবারেই মাথা ঘামাননি অভিনেত্রী। নিজের মতো করেই স্বামী শোভনের সঙ্গে ছুটি কাটিয়েছেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.