ছুটির ফাঁদে টলিউডের তারকারা, দেখুন ছবি

কেউ ঘুরছেন সুইজারল্যান্ডে কেউ আবার শ্রীলঙ্কায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৪:৪৭

options
link
ছুটির ফাঁদে টলিউডের তারকারা, দেখুন ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির পায়ের তলায় সর্ষে। কাজ থেকে একটু ফাঁক ফোঁকর পেলেই ঘুরতে চলে যায় নানা জানা অজানা জায়গায়। সমীক্ষা বলে, বেশিরভাগ বাঙালির অন্যতম পছন্দের পাসটাইম হল ট্রাভেলিং। তাই তো ছুটির মরসুম এলেই কয়েকদিনের শান্তির খোঁজে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ে সকলে। বাদ নেই তারকারা। কাজের যতই চাপ থাকুক তার মাঝে মাঝেই টলি তারকারা তাঁদের পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে চলে যান। কেউ কেউ আবার শুটিং বা অনুষ্ঠানের মাঝেই কিছুটা সময় বের করে ঘুরে নেন। আর অবসর সময়ের সেই ঘোরাফেরার ছবি তাঁরা আপলোড করেন সোশ্যাল সাইটে।

Advertisement

[মুক্তি পেল ‘জুলি ২’ ছবির ট্রেলার, কী বক্তব্য প্রেজেন্টর পহেলাজের?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ড পাড়ি দেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ইমন একা নন, সঙ্গে রয়েছেন তাঁর গোটা টিম। রয়েছেন তাঁর ‘বিশেষ বন্ধু’ শোভন গঙ্গোপাধ্যায়ও। অনুষ্ঠান শেষ করে তাঁরা এখন ঘুরে বেড়াচ্ছেন সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায়। কখনও রাস্তার ছবি কখনও বা হিমবাহের ছবি আপলোড করছেন নিজেদের ফেসবুক টাইমলাইনে। শুধু ছবিই নয়, লাইভ ভিডিওতে তাঁর ফ্যানেদের সঙ্গে সেই নৈসর্গিক সৌন্দর্য ভাগ করে নিলেন ইমন।

Advertisement

সুইজারল্যান্ডকে স্বর্গের সঙ্গে তুলনা করলেন শোভন।

[‘কেদারনাথ’-এর প্রথম পোস্টারে মুগ্ধ করবে সুশান্ত-সারার অন্য রসায়ন]

অন্যদিকে শ্রীলঙ্কায় ঘুরে এলেন টেলি তারকা অঙ্কিতা মজুমদার। শ্রীলঙ্কার বিচে যে চুটিয়ে মজা করেছেন অঙ্কিতা তা ছবি থেকেই স্পষ্ট। তবে শুধু বিচে ঘোরা নয়, চেখে দেখেছেন শ্রীলঙ্কান ক্যুজিনের হরেক পদও। সবমিলিয়ে শ্রীলঙ্কা ট্যুরের প্রায় ৪০ টি ছবি তিনি আপলোড করেছেন সোশ্যাল সাইটে।

ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার আবার বেরিয়ে পড়েছেন অ্যাডভেঞ্চারে। রাজস্থানের জয়পুরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর সেখান থেকেই পৌঁছে গিয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় ভৌতিক দুর্গ ভানগড়ে। ভূতের খোঁজেই বেরিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু আদৌ কি ভূতের দেখা পেলেন তিনি?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.