Byomkesh O Durgo Rahosyo Dev

খুন-রহস্যের কিনারায় সত্যান্বেষী দেব, ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার আরও রোমাঞ্চকর

ট্রেলারে সাধুর বেশে দেব! এবারের সত্যান্বেষণে বড় চমক! দেখুন ট্রেলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ১৬:৩৫

options
link
খুন-রহস্যের কিনারায় সত্যান্বেষী দেব, ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার আরও রোমাঞ্চকর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরশা দাশগুপ্তর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ (Byomkesh o Durgo Rahosyo) ছবির সুবাদে দেবকে সত্যান্বেষী অবতারে দেখে ইতিমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দিন কয়েক আগেই পয়লা ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন দেব। যেখানে অভিনেতার মুখে শোনা গিয়েছে রগরগে সংলাপ- ‘আমি নেতাও নই, অভিনেতাও নই…।’ অতঃপর বড়পর্দায় এই পিরিয়ডিক সিনেমার আমেজ নেওয়ার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এবার ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলারে আরও দুরন্ত দেব। ‘সত্যবতী’ রুক্মিণী, ‘অজিত’ অম্বরীশও ক্ষুরধার।

Advertisement

ব্যোমকেশের চরিত্রে দেবের অভিনয় করা নিয়ে কৌতূক, বিদ্রুপ হলেও সিনেমার পয়লা ঝলকেই অভিনেতা বুঝিয়ে দিলেন যে সত্যান্বেষীর চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে কতটা ভেঙেছেন তিনি। খুন-রহস্যের কিণারায় সত্যান্বেষী দেবকে দেখা গেল সাধুর বেশেও। ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার যে আরও রোমাঞ্চকর, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। টিজারের তুলনায় ট্রেলারে রহস্য আরও জমাট বেঁধেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Dev Rukmini Maitra starrer Byomkesh o Durgo Rahosyo teaser out, watch

Advertisement

ট্রেলারের শুরুতেই আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান হয়ে ধরা দিলেন দেব। যেখানে গর্ভের সন্তানের উদ্দেশে অন্তঃসত্ত্বা সত্যবতীকে তাঁকে বলতে শোনা যায়, ‘উনি আসছেন বলে স্বয়ং ব্যোমকেশ ধূমপান ছেড়ে দিয়েছে।’ আর ট্রেলারের গোড়ায় ব্যোমকেশকে এহেন পারিবারিক মানুষ হিসেবে দেখানোর নেপথ্য কিন্তু দেব খোদ। বিরশা দাশগুপ্ত জানিয়েছেন, এটা অভিনেতারই মস্তিষ্কপ্রসূত। শুভঙ্কর ভড়ের চিত্রগ্রহণ এই পিরিয়ডিক ফিল্মে যে আলাদা এক ম্যাজিক তৈরি করেছে, ট্রেলারেই তার ঝাঁজ মিলল।

উল্লেখ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হলেও পরিচালক হিসেবে বিরসা দাশগুপ্ত যে নিজের ছাপ রাখবেন, তা টিজারেই আন্দাজ করা গেল। গর্ভবতী সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্রকে দেখা গেল ব্যোমকেশরূপী দেবের সঙ্গে খুনসুঁটি করতে। এবং অজিতের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যকেও বেশ যথাযথ মনে হল। খল চরিত্রে সত্যম ভট্টাচার্যের ঝলকও রয়েছে। পয়লা ঝলকে সেট থেকে সাজপোশাক সবেতেই পিরিয়ডিক ফিল্মের এসেন্স মিলল। উল্লেখ্য, ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ তৈরিও হয়েছে টলিউড সুপারস্টারের প্রযোজনা সংস্থা- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ব্যানারে।

[আরও পড়ুন: ‘হর হর মহাদেব’, গায়ে ছাই-ভস্ম, জটাধারী অক্ষয়ের শিবতাণ্ডব দেখে গায়ে কাঁটা অনুরাগীদের!]

প্রসঙ্গত, রুপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সত্যান্বেষীর ভূমিকায় সুপারস্টার দেব কেমন চমক দেন? দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক অনুরাগীরা।

[আরও পড়ুন: কুখ্যাত চন্দনদস্যু বীরাপ্পনের ‘কুকীর্তি’ এবার নেটফ্লিক্সের পর্দায়, দেখুন রোমহর্ষক টিজার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন