TP Aggarwal on Ranveer Singh

‘ডন ৩’ বিতর্কে ‘নিষিদ্ধ’ রণবীরের পাশে ইম্পার প্রাক্তন সভাপতি, ফেডারেশনকে চ্যালেঞ্জ করে এবার আদালতে

'ডন ৩' বিতর্কে রণবীরের পাশে প্রযোজক টিপি আগরওয়াল। 'ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ'-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে এই প্রবীণ প্রযোজক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১২:৩৪

options
link
‘ডন ৩’ বিতর্কে ‘নিষিদ্ধ’ রণবীরের পাশে ইম্পার প্রাক্তন সভাপতি, ফেডারেশনকে চ্যালেঞ্জ করে এবার আদালতে
রণবীরের পাশে প্রযোজক টিপি আগরওয়াল

ফারহান আখাতার ও রণবীর সিংয়ের (Ranveer Singh) ‘ডন ৩’ বিতর্কে এবার নয়া মোড়। ‘ধুরন্ধুর’ রণবীরের পাশে স্বনামধন্য প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল (TP Aggarwal)। ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আগরওয়াল। বম্বে সিভিল কোর্টে একটি আবেদন দায়ের করেছেন। যেখানে ফিল্ম বডি ও ইম্পা দুজনের উদ্দেশে সাফ বক্তব্য, কোনও ব্যক্তি বা সংস্থা কিংবা কোনও বাণিজ্যিক সংগঠনের আইনগত অধিকার নেই কোনও সেলিব্রিটিকে আচমকা ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা। অন্যরা যাতে তাঁর সঙ্গে কাজ না করে এমন নির্দেশ জারি করাও বেআইনি বলে দাবি করেন টিপি আগরওয়াল। উল্লেখ্য, এই বর্ষীয়ান প্রযোজক ইন্ডিয়ান মোশন পিকচার্সস অ্যাসোসিয়েশন বা ইম্পার প্রাক্তন সভাপতি।

Advertisement

অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’কে ধিক্কার জানান আগারওয়াল। কড়া সমালোচনা করে জানান, এমন পদক্ষেপ তাজের এক্তিয়ার বহির্ভূত। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,তাঁর কথায়, “ফিল্ম বডি যা করেছে, তা সম্পূর্ণ ভুল এবং এটি তাদের ক্ষমতার মধ্যে পড়ে না। ২০১৭ সালে আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে গিয়েছিলাম এবং আদালতও রায় দিয়েছিল যে তারা কখনই এধরনের পদক্ষেপ নিতে পারে না। বিষয়টি ছিল ফেডারেশনের ক্ষমতা নিয়ে। তখনও তারা প্রযোজকদের অনেক সমস্যায় ফেলেছিল। সেই সময় আমি ইম্পার সভাপতি ছিলাম।” ‘ডন ৩’ বিতর্কে টিপি আগরওয়ালের মতো একজন প্রযোজককে পাশে পেয়ে রণবীর যে কিছুটা স্বস্তি পেয়েছেন তা বললে অত্যুক্তি হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TP Aggarwal speaks out against the FWICE action involving Ranveer Singh.
রণবীরের পাশে প্রযোজক টিপি আগরওয়াল

প্রসঙ্গত, প্রযোজক ফারহান আখতারের অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ থেকে বিমুখ রণবীর। এর ফলে প্রযোজনা সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই বিতর্কে সম্প্রতি ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ বলিউডে রণবীরকে ‘ব্যান’ ঘোষণা করেছে। যদিও পরে সংশ্লিষ্ট সংস্থার তরফে দাবি করা হয়েছে, রণবীরকে নিষিদ্ধ করা হয়নি, ‘নন-কোঅপারেশন’-এর কথা বলা হয়েছে। চ্যানেলের তরফে আগরওয়ালকে জিজ্ঞাসা করা হয়, ফারহান ও রীতেশ সিদওয়ানির এই বিষয়টি ফিল্ম বডির কাছে বিষয়টি উত্থাপন করা সঠিক সিদ্ধান্ত? তাঁর স্পষ্ট বক্তব্য, “আদালতে যেতেই পারতেন কারণ এটি আইনি বিষয়। কিন্তু, ফিল্ম বডির এবিষয়ে হস্তক্ষেপের কোনও অগ্রাধিকার নেই।”

Advertisement

আরও ব্যাখ্যা করেন, কোনও প্রযোজকের সঙ্গে এমন সমস্যা হলে প্রথমে তাঁর নিজের শিল্পসংগঠনের কাছে যাওয়াটাই নিয়ম। প্রযোজকের বক্তব্য, “এধরনের ঘটনা ঘটলে প্রযোজকরা নিজেদের সংগঠনের কাছে যান। ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর কাছে যান না। ইম্পা বা যে সংগঠনের সদস্য সেখানে যেতে হয়। সেই সংগঠন উভয় পক্ষকে ডেকে বিষয়টি বোঝার চেষ্টা করে এবং সমাধানের উদ্যোগ নেয়। সমাধান না হলে আদালতেই যাওয়া সবচেয়ে ভালো উপায়।” প্রযোজক টিপি আগরওয়াল তাঁর আইনি পদক্ষেপে কেন ইম্পার কথা উল্লেখ করেছেন? সে বিষয়ে তাঁর যুক্তি, “তারা এবিষয়ে কেন কোনও পদক্ষেপ নিল না? সবাই কেন চুপ থেকে ফিল্ম বডির সিদ্ধান্তকে প্রশ্রয় দিল?” যদিও তিনি এখন আর ইম্পার সভাপতি নন, তবুও দুই সংস্থার পৃষ্ঠপোষক আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

TP Aggarwal challenges the FWICE ban on Ranveer Singh in court.
‘ডন ৩’ বিতর্কে রণবীরের ঢাল আগরওয়াল

তাঁর কথায়, “আমি এখন ইম্পার সভাপতি নই, তবে ইম্পা ও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার পৃষ্ঠপোষক। তাই আমার মনে হয় আদালতে যাওয়া উচিত কারণ কোনও সংগঠনেরই কাউকে হেনস্থা করার অধিকার নেই।” প্রযোজক টিপি আগরওয়াল মনে করেন, এধরনের পদক্ষেপ মানুষের জীবিকা ও সৃজনশীল স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে। কাউকে নিয়ে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করা বা নিরুৎসাহিত করার বিষয়টি আইনের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। উল্লেখ্য, সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন রণবীরের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরে বলেন, “রণবীর আমাদের সদস্য। আমরা ওঁর পাশে আছি এবং প্রয়োজনে সবসময় তাকে সমর্থন করব।” সভাপতি পুনম ধিলোঁ বিষয়টি নিয়ে কোনও পক্ষই আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সঙ্গে যোগাযোগ করেনি। ফলে সংগঠনের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.