Twinkle Khanna trolls Akshay

‘যেন তেলের কুয়ো খুঁড়ছে’, আম্বানিদের পার্টিতে স্বামী অক্ষয়ের নাচ নিয়ে ব্যঙ্গ টুইঙ্কলের

আন্তর্জাতিক পপ তারকা রিহানার পারফরম্যান্সেও সন্তুষ্ট নন টুইঙ্কল!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৪, ১২:৩৪

options
link
‘যেন তেলের কুয়ো খুঁড়ছে’, আম্বানিদের পার্টিতে স্বামী অক্ষয়ের নাচ নিয়ে ব্যঙ্গ টুইঙ্কলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোলের সুযোগ পেলে একদম ছাড়েন না টুইঙ্কল খান্না। এক্ষেত্রে স্বামী অক্ষয় কুমারকেও (Akshay Kumar) রেয়াত করেন না তিনি। আম্বানিদের জামনগরের জলসায় তুমুল নাচ নেচেছিলেন বলিউডের ‘খিলাড়ি’। তাঁর সেই নাচের ভঙ্গিকে কটাক্ষ করে টুইঙ্কল লিখলেন ‘যেন তেলের কুয়ো খুঁড়ছে’।

Advertisement

Twinkle-Khanna-trolls-Akshay

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সংবাদমাধ্যমের হয়ে কলম ধরেছিলেন টুইঙ্কল। নিজের লেখা প্রতিবেদনে তিনি জানান, ছোট্ট মেয়েকে জ্বরের ওষুধ দেওয়ার ফাঁকে, পোষ্য সারমেয়কে বিছানায় প্রস্রাব না করার ট্রেনিং দেওয়ার মাঝে এবং অফিসের কাজ সামলে তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে আম্বানিদের অনুষ্ঠানের যাবতীয় ঘটনা দেখছিলেন।

Advertisement

[আরও পড়ুন: অস্কার মঞ্চে নীতীন দেশাইকে শ্রদ্ধার্ঘ্য, ভারতীয় আর্ট ডিরেক্টরকে কুর্নিশ হলিউডের]

এর পরই টুইঙ্কল লেখেন, “আমি তিন খানকে একসঙ্গে নাচতে দেখলাম আর নিজের বাড়ির লোকটাকে তাগড়াই গলায় গাইতে দেখলাম। তার পর সেই পাঞ্চিং নাচের ভঙ্গি, প্রায় ৩৩বার একইভাবে করে গেল আর এত জোরে করল যে আমার মনে হচ্ছিল যেন এই মঞ্চের মধ্যে দিয়েই জামনগরের মাটিতে আরেকটা তেলের কুয়ো খুঁড়ে ফেলছে।”

আন্তর্জাতিক পপতারকা রিহানার নাচও বিশেষ পছন্দ হয়নি টুইঙ্কলের। তাঁর কথায়, “শুনলাম রিহানা নাকি খালি পায়ে নাচার জন্য ৬৬ থেকে ৭৪ কোটি টাকা পেয়েছেন। যদিও তাঁর সেই নাচ নীতা আম্বানির মা অম্বের জন্য করা বিশ্বম্ভরি স্তুতির মতো গ্র্যান্ড ছিল না। “

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা, ‘অভিনেতা’র দুঃসাহসিক কাণ্ড দাবানল গতিতে ভাইরাল]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.