সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব পোশাকের জেরে নিত্যদিনই খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। এবার এমন পোশাক পরলেন যার জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ দিতে হল।

শনিবার একটি ভিডিও আপলোড করেন উরফি। সেখানে প্রথমে তাঁকে একটি গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপরই গাছের ছাল পরে ক্যামেরার সামনে পোজ দেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। আর ক্যাপশনে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে লেখেন, “এই পোশাকটি তৈরি করতে কোনও গাছের ক্ষতি করা হয়নি।”
View this post on Instagram
[আরও পড়ুন: ‘অতি জঘন্য, কেঁদে ফেলেছি!’ অরিজিতের গলায় ‘আজ ফির তুম পে’-র রিমিক্সে ক্ষোভ অনুরাধার]
উল্লেখ্য, নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। তারকারাও উরফিকে নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। রণবীর কাপুরের উরফির অদ্ভূত পোশাক একেবারেই পছন্দ নয়। এদিকে করিনা কাপুর আবার উরফিকে সাহসী ফ্যাশন আইকন মনে করেন।
View this post on Instagram
অবশ্য, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ নিয়ে উরফি কখনও মাথা ঘামাননি। তিনি এভাবেই নানা ধরনের আজব পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন। আর তা দেখে তাজ্জব হয়ে যান নেটিজেনরা। কেউ উরফির প্রশংসা করেন, কেউ করেন নিন্দা। তবে ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেন।
[আরও পড়ুন: বিদেশি প্রেমিকের সঙ্গে মেয়ের বাগদান, বেজায় খুশি অনুরাগ কশ্যপ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’