Urvashi Rautela

পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, ঋষভের জন্যই কি বউ সাজলেন উর্বশী?

'ঋষভকে একটু শান্তি দিন' মন্তব্য নেটিজেনদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১৯:০৯

options
link
পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, ঋষভের জন্যই কি বউ সাজলেন উর্বশী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের চমক দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। আর এবার তাঁকে বধূবেশে দেখা গেল। পরনে লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর। উর্বশীর বধূ রূপ দেখে হতবাক নেটিজেনরা। তবে শুধু ছবি নয়, ক্যাপশনে উর্বশী লিখলেন প্রেম ও প্রেমিকের কথা। উর্বশী লিখলেন, ‘প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে প্রিয় আর কিছু নেই। সব সংস্কার মেনে, আচার-অনুষ্ঠান করে সারাটা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই প্রিয়।’

Advertisement

উর্বশীর (Urvashi Rautela) এই ছবি ও ক্যাপশন দেখে দুয়ে দুয়ে চার করে ফেলল অনুরাগীরা। অনেকের মতে উর্বশীর ক্রাশ ঋষভ পন্থের নজর কাড়তেই এই রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু উর্বশীর এই বধূবেশের ছবি ছড়িয়ে পড়ার আগেই, নতুন রূপ ধরলেন উর্বশী। লাল শাড়ি ছেড়ে, একেবারে ছোট পোশাকে দেখা গেল উর্বশীকে। এই পোস্টের সঙ্গে ঋষভ পন্থের যোগ পেলেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, উর্বশী নিশ্চয়ই ঋষভের জন্য়ই করওয়া চৌথ করবেন। তাই এমন সাজ। অনেকে আবার স্পষ্ট করে লিখলেন, ঋষভকে একটু শান্তিতে বাঁচতে দিন! 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

Advertisement

[আরও পড়ুন: দিব্যা খোসলার সঙ্গে জুটি বেঁধে বলিউডে যশ দাশগুপ্ত, প্রকাশ্যে ‘ইয়ারিয়া টু’র টিজার ]

বেশ কিছুদিন ধরেই ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। ২০১৮ সালে তাঁদের সম্পর্ক থাকলেও তা বেশিদিন টেকেনি। পরবর্তীকালে ইশা নেগির সঙ্গে সম্পর্কের কথা সকলের সামনে প্রকাশ করেন ঋষভ। কিন্তু উর্বশীর ব্যক্তিগত সম্পর্কের কোনও খবর ছিল না। কিছুদিন আগেই উর্বশীর একটি সাক্ষাৎকারের পরে ফের পুরনো সম্পর্কের কথা মাথাচাড়া দিয়ে ওঠে। একে অপরকে কটাক্ষ করে বার্তা দেন দু’জনেই। তবে কিছুদিন ধরেই উর্বশীর সোশ্যাল মিডিয়া থেকে পরিষ্কার, ঋষভের মনে জায়গা পুনরুদ্ধার করতেই বেশি আগ্রহী তিনি।

গোটা বিষয়টি নেটিজেনদেরও নজরে পড়েছে। অধিকাংশই মনে করছেন, নিজের ভালবাসার কথা প্রকাশ করে ঠিকই করছেন উর্বশী। কেউ কেউ আবার মনে করছেন, এভাবে ঋষভের মনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন উর্বশী। তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঋষভ। তবে তাঁদের সম্পর্ক নিয়ে আগামী দিনেও জল্পনা বাড়বে বলেই মত নেটিজেনদের।

[আরও পড়ুন:  দিলওয়ালা শাহরুখ , অনুরাগীদের জন্য পাঁচতারা হোটেলের রুম বুক করলেন শাহরুখ!]

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.