বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তারির মুখে রাখি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। এর আগে একই ঘটনায় গত ৩ মার্চ বলিউডের বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। শোনা গিয়েছিল, তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। তবে সে খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন বলিউডের আইটেম গার্ল।Advertisement [বিলাসবহুল জীবনযাত্রাই … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/entertainment/valmiki-row-non-bailable-warrant-issued-against-rakhi-sawant/pid/65073/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তারির মুখে রাখি"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ১৩:৩৩

options
link
বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তারির মুখে রাখি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। এর আগে একই ঘটনায় গত ৩ মার্চ বলিউডের বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। শোনা গিয়েছিল, তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। তবে সে খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন বলিউডের আইটেম গার্ল।

Advertisement

[বিলাসবহুল জীবনযাত্রাই কাল, তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড ঋতব্রত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন রাখি সাওয়ান্ত। জানা যাচ্ছে, টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে বাল্মীকি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন তিনি। বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকি প্রসঙ্গ। বলেছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে।

Advertisement

[‘মন কি বাত’ শুনে যোগ করতে উৎসাহী মুসলিমরাও]

কিন্তু, বাল্মীকি নিয়ে রাখির এই মন্তব্য ভালোভাবে নেয়নি বাল্মীকি সম্প্রদায়ের মানুষরা। বাল্মীকির সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৩ মার্চ প্রথম রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লুধিয়ানার একটি আদালত। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই এবার বলিউডের এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।

[১৮ বার গর্ভপাতের পর শেষপর্যন্ত মা হলেন এই মহিলা]

তবে রাখি সাওয়ান্তকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। কখনও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে রগরগে এমএমএস ছড়িয়ে পড়াই হোক কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া জামা পরা, বারবার বিতর্কে জড়িয়েছেন  তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.