সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হলেন বলিউডের হ্যান্ডসাম হিরো বরুণ ধাওয়ান। ধাওয়ান পরিবারে এল ফুটফটে কন্যা সন্তান। সূত্রের খবর, সন্তান ও বরুণের স্ত্রী নাতাশা সুস্থই রয়েছেন।
সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই। দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই নিশ্চিত করেন বরুণের মেয়ে হওয়ার খবর।
View this post on InstagramAdvertisement
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন। এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়? সুপারহিট পরিচালক লেখেন, “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।” সেই অপেক্ষায় যেন শেষ হল বরুণের।
View this post on Instagram
[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]
View this post on Instagram
বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হলেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেবরা।
[আরও পড়ুন: সুনীল মাহাতো-শিলাজিতের অজান্তেই মনোজ বাজপেয়ীর ছবিতে ‘পিন্দারে পলাশের বন’!]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না