সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তি পাবে পরের বছর। অথচ টিজার মুক্তি পেল সোমবারই। কারণ তারিখটা ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন। আর জাতির জনককে শ্রদ্ধা জানিয়েই নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল যশরাজ ফিল্মস। আর বলিউডকে উপহার দিল নতুন জুটি বরুণ ধাওয়ান, অনুষ্কা শর্মা। টিজারে দেশকে ‘মেড ইন ইন্ডিয়া’র বার্তা দিয়েই ছবির কাজ শুরু করলেন দুই তারকা।
A dream, #MadeInIndia.He made it happen for https://t.co/SLYND4GSyN @SuiDhaagaFilm bows down to Mahatma Gandhi https://t.co/BDwRo3YmX7
Advertisement— Varun Dhawan (@Varun_dvn) October 2, 2017
[বিমানসংস্থার কর্মীর অন্তর্বাস খুলে নেওয়ার হুমকি, বিতর্কে আদিত্য নারায়ণ]
এই প্রথমবার এক ফ্রেমে ধরা দেবেন বরুণ-অনুষ্কা। কিন্তু দু’জনের অফস্ক্রিন রসায়ন ইতিমধ্যেই বেশ ভাল। সোশ্যাল মিডিয়াতেই মিলেছে সে প্রমাণ। ছবির টিজার মুক্তির আগে রীতিমতো ধাঁধার খেলায় মেতেছিলেন দুই তারকা। অনুষ্কা করছিলেন প্রশ্ন। আর উত্তর দিয়েছিলেন বরুণ।
आगे आगे मौजी भैया, पीछे पीछे पूँछ,बढ़ते जाएँ मौजी भैया, घटती जाए पूँछ।बोलो क्या? @Varun_dvn
— Anushka Sharma (@AnushkaSharma) July 3, 2017
बहुत मुश्किल पहेली है – हेल्पलाइन लगेगी। आज रात 12 बजे बताता हूँ।@AnushkaSharma https://t.co/jxTT5rsoqY
— Varun Dhawan (@Varun_dvn) July 3, 2017
सुई धागा। is the answer anushkaaaa @AnushkaSharma. I know this answer is extremely special to you.
— Varun Dhawan (@Varun_dvn) July 3, 2017
[OMG! ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন ‘বিগ বস ১১’-র এই প্রতিযোগী]
২০১৮ সালে গান্ধী জয়ন্তীর দিনই মুক্তি পাবে পরিচালক শরৎ কাটারিয়ার এই ছবি। তাই চলতি বছরে মহাত্মার জন্মদিনেই মুক্তি পেল টিজার। প্রথমবার একসঙ্গে কাজ করছেন। কিন্তু অনুষ্কার সঙ্গে ইতিমধ্যেই নাকি চরিত্র নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। নায়কের দাবি, ছবির চরিত্রদের সঙ্গে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবেন সাধারণ দর্শকরা। কারণ তাঁরাই ‘মেড ইন ইন্ডিয়া’র ইউএসপি।
[এক ছবিতেই নেটদুনিয়ায় হইচই ফেললেন দিশা পাটানি]
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামী-সংসার ত্যাগ! প্রেমিকের আসল চেহারা টের পেতেই শ্বশুরবাড়ি ফেরেন বধূ, তারপর…
-
মেটার নয়া এআই মডেল মিউজ ঘিরে বিতর্ক! উঠছে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ
-
পুণেতে ভারী বৃষ্টির মাঝেই ধসে গেল জঞ্জালের পাহাড়! ভাঙল বাড়ি, চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা
-
মেসি কাণ্ডে রিপোর্ট প্রস্তুত তদন্ত কমিটির, পেশের অনুমতি দিল হাই কোর্ট
-
আইএসএল চালাবে ক্লাবই, থাকছে ডায়মন্ড হারবার! ভারতীয় বংশোদ্ভূতদের নিয়মে বদল ফেডারেশনের?