সৌমিত্র চট্টোপাধ্যায়

শ্বাসকষ্টের সমস্যা, আইসিইউতে ভরতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অভিনেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাধিক কাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২০, ১৩:১৮

options
link
শ্বাসকষ্টের সমস্যা, আইসিইউতে ভরতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বুধবার সকাল নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রুবি মোড়ের এক বেসরকারী হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। বয়সজনিত কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তী এই অভিনেতা, এমনটাই খবর।

Advertisement

[আরও পড়ুন: করাচিতে অনুষ্ঠানের জের, গায়ক মিকাকে একঘরে করল সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন]

বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি দেখে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা দেখে চিকিৎসকরা বিন্দুমাত্র দেরী করেননি। একেবারে আইসিইউতে ভরতি করে নেন তাঁকে। সূত্রের খবর, শ্বাসকষ্টের কারণেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি আইসিইউতে ভরতি করেন তাঁর মেয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার পরিস্থিতি আপাতত স্থিতিশীল।  চিন্তা করার মতো কোনও কারণ নেই। তবে একেবারে সংশয়মুক্তও হতে পারছেন না ডাক্তাররা। কারণ, একাধিক শারীরিক সমস্যায় কাবু হয়ে পড়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের কথায়, নিউমোনিয়ার সমস্যা রয়েছে। সোডিয়াম, পটাসিয়াম সংক্রান্ত সমস্যাও দেখা দিয়েছে। সিনড্রোম দেখে আপাতভাবে মনে করা হচ্ছে ফুসফুসে সংক্রমণ হয়েছে। কাজেই একেবারে চিন্তামুক্ত হওয়ার কথা এখনই বলা যাচ্ছে না। এমনটাই মত চিকিৎসকরদের। উপরন্তু কিছুদিন থেকেই তাঁর পাইলসের সমস্যাটাও বেড়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন:লাল-হলুদ জার্সি গায়ে পরোক্ষে তথাগত রায়কে খোঁচা মীরের!]

অন্যদিকে, আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এক নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে অভিনেতার শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে। বৃহস্পতিবারের এই নাটকের অবশ্য অন্যরকম গুরুত্ব ছিল প্রবীণ অভিনেতার কাছে। কারণ, এদিনই তাঁর ৯৫তম নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত তাঁকে বাড়িতেই বিশ্রাম নিতে হবে।  

Advertisement

উল্লেখ্য, এই বয়সেও সিনেমা এবং মঞ্চে রীতিমতো দাপিয়ে অভিনয় করছেন বাংলা ইন্ডাস্ট্রির এই ম্যাটিনি আইডল। দিন কয়েক আগেই ‘সাঁঝবাতি’র শুটিং সেরেছেন। যার সঙ্গে একই ফ্রেম ভাগ করে নিতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত দেব। আপামর বাঙালির জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ সিনেমহলে। দ্রুত আরোগ্য কামনায় ভক্তমহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.