প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra Passes Away)। মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তাঁর পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। যা আজও সকলের মনে গেঁথে রয়েছে। রেশমার কন্ঠে গাওয়া এই গান সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু ধীরে ধীরে বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাঁকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। প্রশংসাও কুড়িয়েছিলেন ‘সত্তে পে সত্তা’ ছবিতে। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। পরবর্তীকালে শ্রীদেবী, অনিল কাপুর, আমিরখান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও করেছেন অভিনয়।
১৯৭৫ সালে ‘র্যামসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে অভিষেক হয় মধুর। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তাঁর। এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। অভিনেত্রীর শেষ অভিনীত ছবি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’। তাঁর মৃত্যুতে বলিউডে তৈরি হয়েছে শোকের ছায়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির