Vicky Kaushal

কলকাতায় ভিকি কৌশল, কোথায় কোথায় নতুন ছবির শুটিং করবেন?

'শ্যাম বাহাদুর' ছবির শুটিং করতেই ভিকির কলকাতায় আগমন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২২, ১২:৪৯

options
link
কলকাতায় ভিকি কৌশল, কোথায় কোথায় নতুন ছবির শুটিং করবেন?
ছবি: গোপাল দাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই শহরে ভিকি কৌশল (Vicky Kaushal)। সোমবার সকালেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় বলিউড তারকাকে। মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’ ছবির শুটিং করতেই ভিকির কলকাতায় আগমন।

Advertisement
Vicky Kaushal
ছবি: গোপাল দাস

ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে মেঘনার নতুন ছবি ‘শ্যাম বাহাদুর’ (Sam Bahadur)।  ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশ্যে এসেছে এবং তা প্রশংসা পেয়েছে। তাই ছবি নিয়ে প্রত্যাশা বেশি। জানা গিয়েছে, বাইপাসের এক পাঁচতারা হোটেলে থাকছেন ভিকি। শুটিং তিনি করবেন বারাকপুরের ক্যান্টনমেন্টে। সেখানে এক সেনা অফিসারের পুরনো বাড়িকে সেট বানিয়ে শ্যাম মানেকশর বাড়ি হিসেবে দেখানো হবে। 

Advertisement

Vicky

Advertisement

[আরও পড়ুন: দোকান বন্ধ করে দিল প্রশাসন! বিহারের ‘গ্র্যাজুয়েট চা-ওয়ালি’র পাশে সোনু সুদ

কলকাতার ফোর্ট উইলিয়ামেও ভিকির শুটিং হওয়ার কথা। শোনা গিয়েছে, সাত থেকে আটদিন কলকাতায় থাকবেন ভিকি। কড়া নিরাপত্তাতেই তাঁর শুটিং হবে। তারপর চলে যাবেন উটিতে। সেখানে ‘শ্যাম বাহাদুর’ ছবির পরের পর্বের শুটিং হওয়ার কথা। ছবিতে ভিকি ছাড়াও রয়েছেন ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রী, নীরজ কবির মতো অভিনেতা-অভিনেত্রী। 

Vicky-Kolkata-2
ছবি: গোপাল দাস

১৯৭১ সালে,মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার প্রধান ছিলেন মানেকশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই গল্পই উঠে আসবে ছবিতে। সেনা আধিকারিক মানেকশর লড়াই, তাঁর জীবনের উত্থান-পতনের কাহিনি নিয়ে ছবিটি বানাতে চলেছেন মেঘনা। ‘রাজি’-র পর এটি তাঁর দ্বিতীয় দেশাত্মবোধক ছবি। এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন ভিকি।  পেয়েছেন জাতীয় পুরস্কার।  ‘শ্যাম বাহাদুর’ও অভিনেতার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে রবিবারই প্রকাশ্যে এসেছে ভিকির নতুন ছবি ‘গোবিন্দা নাম মেরা’র ট্রেলার। করণ জোহর প্রযোজিত ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন ভূমি পেড়নেকর ও কিয়ারা আডবাণী। 

[আরও পড়ুন: ‘এমন অনুপ্রেরণা…’, এপার বাংলার ঐন্দ্রিলা শর্মাকে কুর্নিশ ওপার বাংলার জয়া আহসানের

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.