‘জি ফাইভ’ -এর ‘তারকাটা’ সিরিজের সুবাদে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের আগেই সরে দাঁড়ান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। শুক্রবার রাতে নিজেই এক বিবৃতি জারি করে জানান, সিরিজে অভিনেতা হিসেবে থাকলেও প্রযোজকের ভূমিকায় আর থাকছেন না। সৃজনশীল মতপার্থক্যের কারণে সিরিজ ‘তারকাটা’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান বিক্রম। ৪৮ ঘণ্টার মধ্যেই ভোলবদল! রবিবাসরীয় সকালে জি ফাইভের তরফে চমকপ্রদ পোস্ট, যা থেকে স্পষ্ট একদিন আগে বিক্রমের বলা কথাগুলো প্রচার কৌশল ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন:
কে হবে প্রযোজক সেই জল্পনার অবসান ঘটিয়ে বিরাট ঘোষণা, ‘কখনও কখনও ‘তারকাটা’-র মতো শোয়ের জন্য সকলেরই একটু তারকাটা হওয়া প্রয়োজন। প্রযোজকের সঙ্গে আমাদের এই সুমধুর সম্পর্কের জন্য প্রত্যেকে গর্বিত। আমাদের জার্নি শুরু হয়েছে। জি ফাইভ ও বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মসের তারকাটা আপনাদের দেখার অপেক্ষা।’ বেলা গড়াতেই প্রকাশ্যে আরও একটি ভিডিও, যেখানে হাজির বিক্রম স্বয়ং।
View this post on InstagramAdvertisement
তাঁর কথায়, সিরিজের নাম যখন তারকাটা তখন এইটুকু চমক তো থাকবেই। সেইসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, সিরিজের প্রযোজক তিনিই। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। আগামীকাল অর্থাৎ সোমবার মুক্তি পাবে সিরিজের ট্রেলার। সেই ঘোষণাও করে দিলেন অভিনেতা-প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়। ঘটনার এই নাটকীয় মোড়ে বিক্রমের অনুরাগীরা যে উচ্ছ্বসিত তা বললে অত্যুক্তি হবে না।অভিনয় সফর বহুদিনের, কিন্তু এইপ্রথম ‘তারকাটা’ সিরিজের সুবাদে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ।
View this post on Instagram
শুক্রের বিবৃতিতে মন ভাঙলেও রবিবার ছুটির আবহে সিরিজপ্রেমী তথা বিক্রম ভক্তদের মুখে হাসি ফুটেছে তা বলার অপেক্ষাই রাখে না। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য, আয়ুশ দাসের মতো একঝাঁক তারকা। ‘তারকাটা’ পরিচালনায় ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী। সিরিজে প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে এক খুনের কিনারা করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।
শুক্রের বিবৃতিতে বিক্রম বলেছিলেন, “বেশ কিছু সৃজনশীল মতপার্থক্যের কারণে সিরিজ ‘তারকাটা’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’। এই সিরিজের প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করল। তবে বিক্রম এই কাজটির প্রতি এখনও সমানভাবে দায়বদ্ধ। ছবির প্রচারে যা যা প্রয়োজন, এযাবৎকাল যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেগুলি সমস্ত দায়িত্বই পালন করবেন তিনি। দর্শকের কাছে আর্জি, আগামী পদক্ষেপের সিদ্ধান্ত জানানো পর্যন্ত অপেক্ষা করুন।” আর এই ‘অপেক্ষা করুন’ কথাটাই যে রহস্যের চাবিকাঠি রবিবার সকালে সেই খোলসা তো হয়েই গেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের