মুম্বইয়ের লোকাল ট্রেনের চরম অমানবিক ঘটনা। ৬২ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কামরাতেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে মাহিম ও বান্দ্রা স্টেশনের মাঝে চার্চগেট-বোরিভালি লোকাল ট্রেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রতিবন্ধী ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ট্রেনের ‘দিব্যাঙ্গজন’ (বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত) বগিতে ভ্রমণ করছিলেন। এক সময় বসার জায়গা নিয়ে অন্য এক যাত্রীর সঙ্গে তাঁর তুমুল বাগবিতণ্ডা হয়। অভিযোগ, বগির ভেতরে সেই বিবাদ একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সেই সময় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়।
দুপুর পৌনে তিনটা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বান্দ্রা পশ্চিমের ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় আমজাদ সাফরুদ্দিন শেখ নামের ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। এইসঙ্গে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে আজব দাবি করেছেন অভিযুক্ত আমজাদ। তিনি দাবি করেছেন, কম্পার্টমেন্ট একটি কাক ঢুকে পড়েছিল। সেটিকে তাড়াতে গিয়েছে ধাক্কা লেগে ট্রেন পড়ে যান বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক