Vikram Chatterjee Taarkata

প্রিয়াঙ্কার ‘তারকাটা’ থেকে সরলেন বিক্রম, প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের আগেই ধাক্কা!

প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি 'তারকাটা'য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন বিক্রম। তবে হঠাৎ কী এমন ঘটল, যার জন্যে 'জি ফাইভ'-এর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হল অভিনেতাকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১০:১৫

options
link
প্রিয়াঙ্কার ‘তারকাটা’ থেকে সরলেন বিক্রম, প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের আগেই ধাক্কা!
কেমন হল 'তারকাটা'? পড়ুন রিভিউ

অভিনয় সফর বহুদিনের, কিন্তু এইপ্রথম ‘তারকাটা’ সিরিজের সুবাদে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল বিক্রম চট্টোপাধ্যায়ের। ‘জি ফাইভ’-এর সঙ্গে যৌথভাবে সংশ্লিষ্ট ওয়েব সিরিজ প্রযোজনার কাজে হাত দিয়েছিলেন তিনি। কিন্তু রিলিজের আগেই বড় ধাক্কা! সৃজনশীল মতপার্থক্যের জেরে প্রযোজকের ভূমিকা থেকে সরে দাঁড়ালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

Advertisement

হঠাৎ কী এমন ঘটল, যার জন্যে ‘জি ফাইভ’-এর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হল বিক্রমকে? শুক্রবার রাতে নিজেই এক বিবৃতি জারি করে ধোঁয়াশা সরিয়েছেন অভিনেতা। সাফ জানিয়েছেন, সিরিজে অভিনেতা হিসেবে তাঁকে পাওয়া গেলেও প্রযোজকের ভূমিকায় আর থাকছেন না তিনি।

প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ‘তারকাটা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন বিক্রম। যথেষ্ট দায়িত্ব সহকারেই শুটিং সামলেছেন। তবে হঠাৎ কী এমন ঘটল, যার জন্যে ‘জি ফাইভ’-এর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হল বিক্রমকে? শুক্রবার রাতে নিজেই এক বিবৃতি জারি করে ধোঁয়াশা সরিয়েছেন অভিনেতা। সাফ জানিয়েছেন, সিরিজে অভিনেতা হিসেবে তাঁকে পাওয়া গেলেও প্রযোজকের ভূমিকায় আর থাকছেন না তিনি। কিন্তু কেন? ওই বিবৃতিতে উল্লেখ, “বেশ কিছু সৃজনশীল মতপার্থক্যের কারণে সিরিজ ‘তারকাটা’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’। সিরিজের প্রিমিয়ার হওয়ার কথা জি ফাইভ-এ। তবে সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রম চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।” এখানেই শেষ নয়!

Advertisement
Vikram Chatterjee
‘তারকাটা’ থেকে সরলেন বিক্রম চট্টোপাধ্যায়। ছবি- সংগৃহীত

ওই বিবৃতিতে এও জানানো হয়েছে যে, ‘বিক্রম চ্যাটার্জী ফিল্মস’-এই সিরিজের প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করল। তবে বিক্রম এই কাজটির প্রতি এখনও সমানভাবে দায়বদ্ধ। ছবির প্রচারে যা যা প্রয়োজন, এযাবৎকাল যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেগুলি সমস্ত দায়িত্বই পালন করবেন তিনি। দর্শকের কাছে আর্জি, আগামী পদক্ষেপের সিদ্ধান্ত জানানো পর্যন্ত অপেক্ষা করুন।’ সোশাল মিডিয়ায় অভিনেতার এহেন পোস্ট দেখে অনেকেই জানতে চেয়েছেন, কেন এইরকম সিদ্ধান্ত? যদিও এহেন বিবৃতির পর আর একটিও বাক্যব্যায় করেননি বিক্রম চট্টোপাধ্যায়। তবে নজর থাকবে সিরিজ রিলিজের ভবিষ্যতের দিকে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য, আয়ুশ দাসের মতো একঝাঁক তারকা। ‘তারকাটা’ পরিচালনায় ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী। সিরিজে প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে এক খুনের কিনারা করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.