সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওসামা বিন লাদেন মানেই হাজারও মিথ৷ গল্পকাহিনি৷ মৃত্যুর পরও তাকে নিয়ে গল্পগাছার শেষ নেই৷ বিভিন্ন সূত্রে আজও নতুন নতুন কিসসা ভেসে ওঠে৷ এবার বড় পর্দায় ফুটে উঠবে ওসামা বিন লাদেনের গোপন জীবনের কথা৷ সৌজন্যে, বিশাল ভরদ্বাজ৷ লাদেন ও আল কায়েদার কাহিনিই তাঁর পরবর্তী ছবির বিষয়৷
[ জ্যাকলিনের গাড়িতে পোশাকবিহীন অবস্থায় বরুণ, ফাঁস ভিডিও ]
ইতিমধ্যেই লাদেন হত্যার কাহিনি উঠে এসেছে হলিউডের ‘জিরো ডার্ক থার্টি’ ছবিতে৷ তবে তাতে প্রাধান্য পেয়েছিল লাদেন হত্যার অভিযান৷ তবে তার আগের কথা, অর্থাৎ লাদেনের কাজ ও আল কায়েদার অভ্যন্তরের চিত্রটি তুলে ধরতে চান বিশাল৷ সেক্ষেত্রে তাঁর ছবিটিকে ‘জিরো ডার্ক থার্টি’র প্রিকুয়েল বলা যায়৷ দুই ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের লেখা একটি বই এই মুহূর্তে ঘুরছে বিশালের হাতে৷ তা থেকেই তথ্য আহরণ করছেন তিনি৷ মূলত এই বইকে ভিত্তি করে বিশাল সাজাবেন তাঁর চিত্রনাট্য৷ আর হিন্দি সিনেমার দুনিয়া জানে, যখনই এরকম কোনও বিষয় নিয়ে তিনি সিনেমা করেন তখন তা মাস্টারপিস হয়ে ওঠে৷ তাঁর এখনও পর্যন্ত শেষ সিনেমা ‘রঙ্গুন’ অবশ্য বাজিমাত করতে পারেনি৷ কিন্তু তার আগের ছবি ‘হায়দার’-এ যেভাবে কাশ্মীর সমস্যা তুলে ধরেছিলেন বিশাল, তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছে সিনেদুনিয়া৷ তাই লাদেনকে নিয়ে সিনেমা মানেই যে কুখ্যাত জঙ্গিকে গ্লোরিফাই করা হবে এমনটা নয়৷ সাধারণত বলিউডি চিত্রনাট্যে তাই করা হয়ে থাকে৷ কিন্তু বিশালের দৃষ্টিভঙ্গিই অন্যরকম৷ তাই সময়-রাজনীতি-আন্তর্জাতিক সমীকরণ ও ওসামা বিন লাদেন এই যোগসূত্রই তিনি তৈরি করছেন তাঁর চিত্রনাট্যে৷ যদিও এখনই এ ব্যাপারে বিশেষ কিছু খোলসা করতে নারাজ পরিচালক৷ তবে এ খবর চাউর হওয়া মাত্র সিনেপ্রেমীদের মধ্যে যে নয়া উত্তেজনা দেখা দিয়েছে, তা বলাই বাহুল্য৷
[ OMG! এ কেমন ভিডিও পোস্ট করলেন সানি লিওন! ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জ্বর ন্যাটোতেও, জার্সিতে ব্রিটেন ও নরওয়ের প্রধানমন্ত্রী! স্টারমারের খোঁচা, ‘সময়টা আমাদেরই’
-
গাড়ির মধ্যে স্টান গ্রেনেড ছুড়ে দরজা বন্ধ! প্যালেস্তিনীয়দের প্রতি নির্মম ইজরায়েল পুলিশের ভিডিও ফাঁস
-
আমেরিকার হামলার বদলা, মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের! বাহরিন-কুয়েতে বাজল সাইরেন
-
খুনের চেষ্টা মামলায় স্বস্তি অরূপের! রক্ষাকবচ দিয়ে কী বলল কলকাতা হাই কোর্ট?
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০