সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকল হইতে সাবধান! হ্য়াঁ, ইন্ডিয়ান আইডলের এক প্রতিযোগীকে ঠিক এমনই শিক্ষা দিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। উঠতি গায়ককে স্পষ্টই বললেন, এভাবে চললে, হোটেল, রেস্তরাঁয় গাইতে হবে।
সম্প্রতি শুরু হয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১৫’। তারই অডিশনে এক প্রতিযোগীকে জোর ধমক দিলেন বিশাল। কেননা, সেই প্রতিযোগী পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে নকল করে গান গাইছিলেন। প্রতিযোগীকে রীতিমতো তুলোধনা করলেন মৌলিকতার অভাবের জন্য। ‘তুম কেয়া মিলে’ ও ‘পহেলি নজর মে’ গাইতে শোনা গেল ২৩ বছর বয়সী প্রতিযোগী লক্ষ্যকে। তবে শুধু আতিফ নয়, লক্ষ্য নকল করলেন অরিজিৎ সিংকেও। আর তা শুনেই রীতিমতো রেগে গেলেন বিশাল।
View this post on InstagramAdvertisement
সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, লক্ষ্যর গান মাঝপথে থামিয়ে বিশাল বলছেন, ‘আপনি কখনও অরিজিৎ-এর স্টাইলে গাইছেন, কখনো আবার আতিফ আসলামের মতো করে। আপনি ভালো গাইছেন। কিন্তু নিজস্ব কোনো শৈলী নেই। এটা ইন্ডিয়ান আইডল, এখান থেকে আইডল-রা বেরোয়। এখানে আপনি কাওকে নকল করে এগোতে পারবেন না।’
সিনেমা, সিরিজে সঙ্গীত পরিচালনার সঙ্গে সঙ্গে আজকাল তাঁকে দেখা যাচ্ছে, ‘ইন্ডিয়ান আইডলের ১৫’-তে বিচারক হিসেবে। শ্রেয়া ঘোষাল ও কুমার শানুর সঙ্গে এই শোয়ের বিচারক তিনিও।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর