সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘরবাড়ি’ আশ্রয় না কারাগার?
প্রশ্নটা ভাবিয়ে তুলবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘জুলফিকর’-এর নতুন গান ‘ঘরবাড়ি’র সৌজন্যে! সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেই গানে কথায়, সুরে আর গায়কিতে অনুপম রায় আলগোছে ছুড়ে দিয়েছেন প্রশ্নটা!

গানের ভিডিওর শুরুতেই ধরা দিয়েছে এক বিষাদচেতনা। এক ঘরোয়া পার্টিতে গিটার হাতে দেখা যাচ্ছে আখতার আহমেদ ওরফে অঙ্কুশকে। তাঁর কণ্ঠেই উঠে এসেছে এই মনকেমনের ‘ঘরবাড়ি’র গান। পর্টিতে বান্ধবীর সঙ্গে দেখা যাচ্ছে টোনি ব্রাগাঞ্জারূপী পরমব্রত চট্টোপাধ্যায়কেও। তাঁরও সুখের মুহূর্তে কোথাও একটা হানা দিয়েছে চোরাগোপ্তা বিষাদ।

এর ঠিক পরেই ‘জুলফিকর’-এর ‘ঘরবাড়ি’তে এসেছে নেশা আর যৌনতা। কিন্তু তার কোনওটাই আনন্দদায়ক নয়। নেশা যেন রূঢ় বাস্তব থেকে পালানোর হাতিয়ার। আর যৌনতা কোনও নারীর কাছে অসহায়তাজাত এক অভ্যাস, কারও কাছে বা কার্যসিদ্ধির সোপান। পুরুষদের কাছে বরাবরই তা সুখ খোঁজার রাস্তা! এই নিয়েই গড়ে উঠেছে ‘ঘরবাড়ি’র দৃশ্যশরীর।

নিচের ভিডিওয় দেখে নিন সেই নেশা আর যৌনতায় মেশা ‘জুলফিকর’-এর ‘ঘরবাড়ি’র কয়েক ঝলক!
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!