সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম বিষয়টা যে আদতে কী, তা সত্যিই বুঝে ওঠে দায়! শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও পারেননি!
সমস্যা হল, শুভশ্রী প্রথমে বুঝেই উঠতে পারেননি প্রেম মানুষকে কতটা বদলে দেয়! বুঝে উঠতে পারেননি, প্রেমে পড়লে মানুষের সঙ্গে কী কী হয়!
আর যখন বুঝতে পারলেন?

ঠিক সেই সময়েই দেখা দিল সম্পর্কে ভাঙন! আর সেটা নিয়েও আরেকটা দ্বিধায় জড়িয়ে পড়লেন নায়িকা। সম্পর্ক তো না হয় ভেঙে গেল! বন্ধ হয়ে গেল মুখ দেখাদেখি! তার পরে যদি কথা বলতে ইচ্ছে করে প্রাক্তনের সঙ্গে? তখন? কে আগে ফোন করবে?

প্রেমের এই দ্বিধা নিয়েই এসকে মুভিজ-এর পরিচালনায় তাঁর নতুন ছবি ‘প্রেম কি বুঝিনি’-র কাহিনিরেখা সাজিয়েছেন পরিচালক সুদীপ্ত সরকার। ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করছেন ওম।
কলেজ-প্রেমের তরতাজা আমেজ, প্রেমের হৃদয় প্লাবিত করা অনুভূতি আর সম্পর্কের ভাঙনের ব্যথা নিয়ে কেমন ভাবে এগোয় ছবির গল্প, তা জানতে চোখ রাখুন নিচের এই ভিডিওয়।
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক