গোমাংস খাওয়া নিয়ে বিতর্কে অভিনেত্রী কাজলের পাশে মুখ্যমন্ত্রী

বলিউড নীরব থাকলেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৭, ১৪:১০

options
link
গোমাংস খাওয়া নিয়ে বিতর্কে অভিনেত্রী কাজলের পাশে মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী কাজলের সমর্থনে এবার এগিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুদিন আগেই ইনস্টাগ্রামে খাওয়া দাওয়ার একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ গোমাংস খাওয়ার প্রসঙ্গ তুলে এ নিয়ে তাঁকে নেট দুনিয়ায় বেজায় সমালোচনার মুখে পড়তে হয়৷ শেষে সেই ভিডিও তিনি ডিলিট করে দেন৷ সাফাই দিয়ে বলেন, তিনি গোমাংস খাননি, খেয়েছেন মহিষের মাংস৷ এ প্রসঙ্গেই এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ভিডিও পাঠিয়ে বিপাকে বিজেপি নেতা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও মুখ্যমন্ত্রীর মুখে কাজলের নাম শোনা যায়নি৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তিনি জানিয়েই দিয়েছেন যে অভিনেত্রীর নাম তিনি নিতে চান না৷ কিন্তু তাঁকে চেনাতে গিয়ে বলেছেন, শাহরুখ খানের সঙ্গে অনেক ছবিতেই কাজ করেছেন ওই অভিনেত্রী৷ এরপর মুখ্যমন্ত্রী বলেন, একটি ভিডিও পোস্ট করে তাঁকে আবার তা ডিলিটও করে দিতে হয়েছে৷ পরিষ্কার করে জানাতে হয় যে, তিনি গোমাংস খাননি৷ এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি বলেই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, এই একটি প্রবৃত্তি ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে, যা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে৷ কে কী খাবেন বা খাবেন না, তা নিয়ে অন্যেরা অসহিষ্ণু হয়ে পড়ছেন৷

Advertisement

বিজেপি নেতার মেয়েকে অপহরণে মদত, পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে  ]

এর আগেও বিভিন্ন সভায় এ নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, খাদ্যাভাস প্রত্যেকের নিজস্ব পছন্দ৷ কেউ তা জোর করে কারও উপর চাপিয়ে দিতে পারে না৷ স্পষ্টতই এ ব্যাপারে বিজেপিকে নিশানা করেছিলেন তিনি৷ নিজের খাদ্যাভাসের কথা বলেও তিনি বলেছিলেন, তিনি কী খাবেন বা খাবেন না, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার৷ কেউ তাতে হস্তক্ষেপ করতে পারে না৷ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বরাবরই সরব হয়েছেন তিনি৷ রাজ্য জুড়ে হিন্দুত্বের আচমকা জাগরণ সম্পর্কে সাফ জানিয়েছিলেন, তিনিও হিন্দু৷ কিন্তু তাঁর হিন্দুত্ব বলে অন্য ধর্মের মানুষ ও তাঁদের রীতিনীতিকে সম্মান জানানোর কথা৷ এদিন তাই তাৎপর্যপূর্ণভাবেই কাজলের সমর্থনে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, এই যে কেউ কিছু খাওয়ার পর আবার ঘোষণা করে জানিয়ে দিতে হচ্ছে, এটাই বেশ বিপজ্জনক পরিস্থিতি৷ প্রসঙ্গত, ভিডিও পোস্ট করার পর অভিনেত্রী কাজলকে নিয়ে তুমুল ট্রোল হতে থাকে নেটদুনিয়ায়৷ কিন্তু বলিপাড়া এ নিয়ে কার্যত নিশ্চুপ৷ কেন স্রেফ খাওয়া নিয়ে তামাশার স্বীকার হতে হচ্ছে অভিনেত্রীকে, সে প্রশ্ন প্রায় কেউ তোলেননি৷ শেষমেশ নিজেই ভিডিও ডিলিট করে তিনি ঘোষণা করে দেন যে, ভিডিও সম্পর্কে যে তথ্য প্রচারিত হচ্ছে তা ভুল৷ তিনি গোমাংস খাননি৷ খেয়েছিলেন মহিষের মাংস৷ এবং তা খাওয়া আইনত স্বীকৃত৷ তিনি এই ঘোষণা করেছিলেন কেননা গোমাংস খাওয়ার সঙ্গে অনেকের ভাবাবেগ জড়িত৷ কেউ আহত হন, এরকম উদ্দেশ্য তাঁর ছিল না৷ কথায় বলে আপরুচি খানা, কিন্তু তা সত্ত্বেও কেন তাঁকে এই প্রশ্নের মুখে পড়তে হল সে প্রশ্ন ব্রাত্যই থেকে গিয়েছে৷ ব্যতিক্রমীভাবে এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও এ নিয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি৷

রেলের খাবারে চরম দুর্নীতি, এক কেজি দইয়ের দাম ৯৭২০ টাকা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.