Anuparna Roy

ভেনিসে পেয়েছিলেন সেরা পরিচালকের পুরস্কার, পুরুলিয়ার মেয়ে অনুপর্ণার আগামী ছবি কী?

সিনেমার প্রতি ভালোবাসার জন্য যিনি একসময় ঘর ছেড়েছিলেন। কিন্তু বাংলার মেয়ে এখন মুম্বইবাসী। তিনি কি বাংলা ছবি করবেন না?

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৭:১৫

options
link
ভেনিসে পেয়েছিলেন সেরা পরিচালকের পুরস্কার, পুরুলিয়ার মেয়ে অনুপর্ণার আগামী ছবি কী?
পরিচালক অনুপর্ণা রায়, ছবি: সোশাল মিডিয়া।

সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন পরিচালক অনুপর্ণা রায়। গত বছর ৮২ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্তি’ বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান অর্জন করেন তিনি। তাঁর পরিচালিত ‘সংস অফ ফরগটেন ট্রিজ’-এর জন্য এই পুরস্কার প্রাপ্তি। বিশ্বমঞ্চে এমন গৌরবের মুহূর্ত ভারতীয় সিনেমার জন্য সাম্প্রতিক কালে বিরল। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন পুরুলিয়ার-ন’পাড়ার কন্যা।

Advertisement

তাঁর সিনেমার প্রতি ভালোবাসার জন্য যিনি একসময় ঘর ছেড়েছিলেন। কিন্তু বাংলার মেয়ে এখন মুম্বইবাসী। তিনি কি বাংলা ছবি করবেন না? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল তার পর থেকেই। এবারের কলকাতা সফরে এই অনুষ্ঠানের পরে ব্যক্তিগতভাবে তাঁর সাক্ষাৎ হয়েছে ‘ক্যালাইডোস্কোপ’-এর কর্ণধার সমীরণ দাসের সঙ্গে। এই সাক্ষাতের অংশ ছিলেন অভিনেত্রী পাওলি দামও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই ছবি দেখাও যাচ্ছে। এবং সমীরণ এই পোস্টে অনুপর্ণার সঙ্গে আগামী দিনে কাজের ইচ্ছে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে অনুপর্ণা রায়ের প্রথম বাংলা ছবি হতে পারে ‘ক্যালাইডোস্কোপ’-এর সঙ্গে। অবশ্যই বাংলা ছবি করতে চান অনুপর্ণা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

সূত্রের খবর, অনেকটা কথাও এগিয়েছে। প্রযোজক সমীরণ পরিচালক অনুপর্ণার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তাঁর পোস্ট থেকেই স্পষ্ট। শোনা যাচ্ছে, গল্প, চিত্রনাট্য ইত্যাদি বিষয়ে কথাবার্তা চলছে। এবং পাওলি দামের এই ছবিতে থাকার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে, এই ছবিতে পাওলি মুখ্য চরিত্রে থাকতে পারেন। সবকিছু ঠিকঠাক চললে ‘ক্যালাইডোস্কোপ’-এর প্রযোজনাতেই অনুপর্ণার প্রথম বাংলা ছবি হবে।

অভিনেত্রী পাওলি দাম, ছবি: সোশাল মিডিয়া।

প্রসঙ্গত সমীরণের ‘ক্যালাইডোস্কোপ’ এর আগে ‘কেদারা’, ‘গৃহপ্রবেশ’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’-র মতো একাধিক দর্শক-সমালোচক সমাদৃত ছবি প্রযোজনা করেছে। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবির প্রতি সমীরণের আগ্রহ রয়েছে। এবার অপেক্ষা পরিচালক অনুপর্ণা এবং প্রযোজনা সংস্থা কবে পুরো বিষয়টা খোলসা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন