Govinda-Sunita Ahuja

স্বামী গোবিন্দাকে এবার রুপোলি পর্দাতেও টক্কর সুনীতার! বলিউডে অভিষেক হতে চলেছে নায়কপত্নীর

শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীতাকে। যদিও ছবির এখনও কোনও নাম নির্ধারিত হয়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২০:০২

options
link
স্বামী গোবিন্দাকে এবার রুপোলি পর্দাতেও টক্কর সুনীতার! বলিউডে অভিষেক হতে চলেছে নায়কপত্নীর
সুনীতা আহুজা ও গোবিন্দা, ছবি: সোশাল মিডিয়া।

২০২৫ সালে বলি তারকা গোবিন্দা (Govinda) ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja) বিচ্ছেদ জল্পনা নয়ে নানা গুঞ্জন দানা বেঁধেছে। এর মাঝেই বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দাপত্নী। এবার যে পর্দায় বলে বলে স্বামীকে গোল দেওয়ার প্রস্তুতি নিতে চলেছেন সুনীতা সে কথা বলাই বাহুল্য।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, একতা কাপুরের বালাজি মোশন পিকাচার্সের ব্যানারে নতুন ছবিতে অভিনয় করবেন সুনীতা। শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও ছবির এখনও কোনও নাম নির্ধারিত হয়নি। কুড়ি দিন চলবে এই ছবির শুটিং। যদিও এর থেকে বেশি তথ্য এখনও সামনে আসেনি এবং নির্মাতারাও এই নিয়ে কোনওরকম মুখ খোলেনি। বলে রাখা ভালো বিগত এক বছর ধরে এখনও অবধি বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলে আলোচনার শীর্ষে উঠে এসেছেন সুনীতা। তবে এবার শিরোনামে উঠে এলেন এক্কেবারে ভিন্ন কারণে। এইন নতুন পথচলা যে গোবিন্দাপত্নীর জীবনে এক মাইলফলক হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অন্দরমহলের বাইরে এবার পর্দাতেও যে সুনীতা গোবিন্দাকে বলে বলে গোল দেবেন তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, এর আগে কখনও স্বামীর বিরুদ্ধে সংসারের প্রতি দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন সুনীতা। কখনও আবার এনেছেন গোবিন্দার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। তাঁদের বিয়ে ঘিরে সেই বিতর্ক এখনও শেষ হয়নি। মাঝে শোনা গিয়েছিল দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে। যদিও সে খবর মিথ্যা প্রমাণ করে স্বামীর সঙ্গে থেকে গিয়েছেন সুনীতা। যদিও বিভিন্ন সূত্র মারফত শোনা যায় গোবিন্দা ও সুন্যীতা বহুদিন ধরে আলাদা থাকেন। শত বিচ্ছেদের খবরের ভিড়ের মাঝে এখন দেখার এবার পর্দায় কতটা অভিনয়ে পারদর্শিতা দেখান এখন সেটাই দেখার।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.