চার বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনও মেলেনি স্থায়ী সমাধান। রক্তাক্ষয়ী যুদ্ধে লিপ্ত দুই দেশ। কূটনৈতিক উদ্যোগে একাধিকবার সংঘাত থামানোর চেষ্টা হলেও, তা বিফল হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শান্তির বার্তা নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।
৩ থেকে ৫ সেপ্টেম্বর ইউক্রেন ও পোল্যান্ড সফরে রয়েছেন বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার কিয়েভে পৌঁছে সে দেশের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও রুশ-ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, জয়শংকর জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধে ভারত সবরকম সাহায্য করতে প্রস্তুত। শুধু তাই নয়, প্রয়োজনে ভারত মধ্যস্থতা করতেও রাজি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই জয়শংকরের প্রথম ইউক্রেন সফর।
আরও পড়ুন:
সম্প্রতি কিরঘিজস্তানের বিশকেকে ২৬তম এসসিও সম্মেলনে (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতেও শান্তির বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শুরুর আগে দুই ‘বন্ধু’ করমর্দন এবং কোলাকুলি করেন। মোদি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথা রেখে উভয় দেশকেই সামনের দিকে এগোতে হবে।” প্রধানমন্ত্রীর এই বার্তার পর জয়শংকরের ইউক্রেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষরদের।
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?
-
জুতো খুলেই আসনে, ‘হনুমান অংশ’ দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে ‘রাজনীতিমুক্ত ভারত’!
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা