সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে অপেক্ষিত ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’ (Tiger Vs Pathaan)। শাহরুখ-সলমন ছাড়া সেই ছবিতে থাকছে আরও এক চমক। টিনসেল টাউনে জোর গুঞ্জন, হলিউডের এক সুপারহিরোকে দেখা যাবে বিগ বাজেট এই বলিউড সিনেমার ভিলেন হিসেবে।

কে সেই সুপারহিরো? ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়া (Jason Momoa)। শোনা যাচ্ছে, দীর্ঘদেহি এই হলিউড তারকাকেই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর ভিলেন হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। ‘বেওয়াচ’ সিরিজে প্রথমবার নজর কাড়েন জেসন। ‘গেম অফ থ্রোনস’ সিরিজে খাল দ্রোগোর চরিত্রে অভিনয় তুমুল জনপ্রিয়তা পান। তারপর ডিসির সুপারহিরো অ্যাকোয়াম্যানের চরিত্রে অভিনয় করেন।

[আরও পড়ুন: বাংলাদেশে পয়লা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধের নোটিস, কী প্রতিক্রিয়া চঞ্চল চৌধুরীর?]
বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই ছবিই ব্যবসায়ীক দিক থেকে সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সলমনকে একসঙ্গে সিনেপর্দায় দেখার জন্য উৎসাহও প্রচুর সিনেপ্রেমীদের মধ্যে।
এই উত্তেজনাকে উসকে দিতেই এবার যশরাজ স্পাই ইউনিভার্স ছবির তালিকায় নিয়ে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’।

ইতিমধ্যেই ছবির পরিচালনার ভার সিদ্ধার্থ আনন্দকে দেওয়া হয়েছে। এবার যদি জেসন মোমোয়ার মতো নাম ছবির সঙ্গে যুক্ত হয়, তাহলে তো সোনায় সোহাগা। এমনটাই মত শাহরুখ-সলমনের অনুরাগীদের।
[আরও পড়ুন: ‘এখন শুধু মৃত্যুর অপেক্ষা!’ নোবেলের নতুন পোস্টে শোরগোল, হঠাৎ কী হল গায়কের?]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে বোরখা পরে নাচ! যোগীরাজ্যে সিল করা হল স্কুল
-
রাতে ঘুমের মধ্যেই পায়ে ঝিনঝিনে ব্যথা মানেই পেশির টান নয়! হতে পারে বড় রোগের সংকেত
-
মিলছে না বেতন, পুরভবন-চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা-মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের
-
নয়ে ৮ জনই বাংলাদেশি! নিউমার্কেটের হোটেলে স্ত্রী, সন্তান-সহ মৃত্যু পদ্মাপাড়ের সাংবাদিকেরও
-
আপত্তি নেই কং-আইএসএফে, বরদাস্ত নয় তৃণমূল-বিজেপি! পঞ্চায়েত ‘দখলে’ সদস্যদের হুঁশিয়ারি সিপিএমের