‘পদ্মাবতী’র প্রদর্শনে আগুন জ্বলবে প্রেক্ষাগৃহে, হুমকি বিজেপি বিধায়কের

আরও বিপাকে সঞ্জয় লীলা বনশালি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৮:০২

options
link
‘পদ্মাবতী’র প্রদর্শনে আগুন জ্বলবে প্রেক্ষাগৃহে, হুমকি বিজেপি বিধায়কের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে হুমকির পালা অব্যাহত। এতদিন শুধুমাত্র রাজপুত সংগঠনগুলির হুমকির মুখে পড়তে হয়েছিল সঞ্জয় লীলা বনশালির ড্রিম প্রজেক্টকে। এবার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। অনুমতি ছাড়া ‘পদ্মাবতী’ দেখানো হলে পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ। এই হুমকি দিলেন তেলেঙ্গানার গোশামল এলাকার বিধায়ক টি রাজা সিং লোধ।

Advertisement

[OMG! ক্যাটরিনাকে অনস্ক্রিন চুম্বনে আপত্তি সলমনের!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার এক জনসভায় অংশ নিয়ে প্রকাশ্যে ‘পদ্মাবতী’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টি রাজা। পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ‘কুকুর’ বলে সম্বোধন করেন তিনি। বলেন টাকা কামাতেই এই ধরনের সিনেমা তৈরি করা হয়। আর ইতিহাসকে বিকৃত করা হয়। কিন্তু এটা তাঁরা হতে দেবেন না বলে জানান বিধায়ক। তিনি বলেন, অনুমতি ছাড়া কোনও প্রেক্ষাগৃহে ‘পদ্মাবতী’ দেখানো হলে তা পুড়িয়ে দেওয়া হোক। এর পর যদি কেউ এ কাজের জন্য গ্রেপ্তারও হন তাহলে তাঁকে ছাড়ানো তাঁর দায়িত্ব বলে প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, আগে এ ছবি হিন্দু সংগঠনের প্রধানদের দেখাতে হবে। ছবি দেখে যদি তাঁরা মনে করেন ছবিতে ক্ষত্রিয় রাজাদের কোনওভাবে অসম্মান করা হয়নি তাহলেই ছবির মুক্তির অনুমতি দেওয়া হবে।

Advertisement

এদিকে সর্ব ব্রাহ্মণ মহাসভা নামের এক সংগঠনও ‘পদ্মাবতী’র মুক্তির বিরোধিতা করেছে। সংঠনের সভাপতি সুরেশ মিশ্র জানান, ইতিহাসের কোনও প্রকার বিকৃতি মহাসভা বরদাস্ত করবে না। তাই সংগঠনের তরফ থেকে ছবি মুক্তির বিরোধিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েও এ ছবির মুক্তি স্থগিত রাখা উচিত।

[প্রাক্তন প্রেমিকের ভাইয়ের সঙ্গেই ঘনিষ্ঠ ছবি, নেটিজেনদের রোষে দীপিকা]

শুটিংয়ের সময় থেকেই রাজপুত সংগঠনের রোষের মুখে পড়তে হয়েছে শাহিদ-দীপিকা-রণবীরের ছবিকে। প্রথমে কর্ণি সেনার তাণ্ডব, পরে রাজপুতানা সংগঠনের হুমকি জেরে ছবির মুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। বিজেপির পক্ষ থেকে গুজরাট নির্বাচন না হওয়া পর্যন্ত ছবির মুক্তি স্থগিত রাখার আরজি জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। এতে সায় ছিল বিরোধী দল কংগ্রেসেরও। কিন্তু কমিশন তা খারিজ করে দেয়। তাই সব ঠিক থাকলে পয়লা ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’। এত আপত্তি সত্ত্বেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.