সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বাজিমাত করে হলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন স্পেস শেয়ার করেছেন তিনি৷ একথা কমবেশি সকলেরই জানা৷ আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা দীপিকার প্রথম হলিউড ভেঞ্চার ‘XXX’ -এর৷ হলিউড তারকা ভিন ডিজেলের পাশে বলিউডের মস্তানি দীপিকাকে দেখার জন্য ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই৷ আর এই উত্তেজনাকেই আরও খানিকটা উসকে দিয়ে মুক্তি পেল ‘XXX’-এর টিজার৷
মাল্টি স্টারার এই ছবির টিজারে অ্যাকশন মোডে বেশ নজর কেড়েছেন বলি-সুন্দরী৷ ছবিতে সেরেনা আঙ্গারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে৷ টিজারে সেরেনার বক্তব্য, ‘যে কাজে এসেছ, দ্রুত সম্পন্ন কর!’ কালো পোশাকে সাহসী দীপিকার এই সামান্য ঝলকই ভক্তদের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট৷ এখন অপেক্ষা দু’দিন পরের থিয়েট্রিকাল ট্রেলার মুক্তির৷
AdvertisementAdvertisement
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার