Yash Nusrat

হোটেলের ঘরে যশের সামনেই পোশাক বদল নুসরতের! রোম্যান্টিক ভিডিওয় তোলপাড় নেটভুবন

প্রিয়তমার 'বায়নাক্কা'য় চূড়ান্ত রোম্যান্টিসিজমে ঝলক দেখালেন অভিনেতা! যে ভিডিও দেখে প্রেমের জোয়ারে ভেসেছে নেটভুবনও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৯:১৬

options
link
হোটেলের ঘরে যশের সামনেই পোশাক বদল নুসরতের! রোম্যান্টিক ভিডিওয় তোলপাড় নেটভুবন
যশ-নুসরতের রোম্যান্টিক ভিডিওয় তোলপাড় নেটভুবন। ছবি- ইনস্টাগ্রাম

সমাজের চোখ রাঙানি, কুকথার তোয়াক্কা করেননি। শুধু একে অন্যের চোখের গভীরতায় মন হারিয়েছেন। বিশ্বাসের ভিতে তৈরি করেছেন প্রেমের শক্ত দেওয়াল। যে দেওয়ালে প্রেমের রং ভরে দিয়েছেন যশ দাশগুপ্ত। এবার প্রিয়তমার ‘বায়নাক্কা’য় চূড়ান্ত রোম্যান্টিসিজমে ঝলক দেখালেন অভিনেতা! যে ভিডিও দেখে প্রেমের জোয়ারে ভেসেছে নেটভুবনও।

Advertisement

‘জীবনের নায়িকা’কে এহেন বোল্ড অবতারে দেখে যেন চোখ ফেরাতে পারলেন না যশ। তারকাজুটির এহেন রোম্যান্টিক রিল ভিডিও দেখেই তোলপাড় নেটপাড়া। অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন যশ-নুসরতকে। আর যাঁদের দেখে ভক্তদের এহেন ‘পাগলপারা’ পরিস্থিতি তাঁরা কী বলছেন?

ঠিক কী ঘটেছে? কাজের অবসরে সময় পেলেই যশ-নুসরত যে ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন, সেটা তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ঘন ঘন ভ্রমণের ছবি দেখলেই বেশ বোঝা যায়। সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে এক চোখধাঁধানো লোকশনে ঘুরতে গিয়েছেন তারকাজুটি। সেখান থেকেই এবার এক রোম্যান্টিক ভিডিও ভাগ করে নিলেন তাঁরা। যেখানে হোটেলের ঘরে যশের সামনে নুসরতকে অভিনব কায়দায় পোশাক বদল করতে দেখা গেল। পরনে মেরুন ব্রালেট আর ঝুলেল স্কার্ট। চোখে রোদচশমা। আর ‘জীবনের নায়িকা’কে এহেন বোল্ড অবতারে দেখে যেন চোখ ফেরাতে পারলেন না যশ। তারকাজুটির এহেন রোম্যান্টিক রিল ভিডিও দেখেই তোলপাড় নেটপাড়া। অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন যশ-নুসরতকে। আর যাঁদের দেখে ভক্তদের এহেন ‘পাগলপারা’ পরিস্থিতি তাঁরা কী বলছেন? নুসরত অবশ্য ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন যে, ‘যশকে তো রিলটা শুট করতেই হত, কারণ আমি চেয়েছি।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

Advertisement

উল্লেখ্য, পঁচিশ সালে যশ এবং নুসরতের বিচ্ছেদের খবর ঘিরে নানা জল্পনা শুরু হয়। এই তরজা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায় তাঁদের আলাদা ভাবে ঘুরতে যাওয়া, ছেলের জন্মদিন নুসরত একা পালন করা ও সোশাল মিডিয়ায় আনফলো করা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। যদিও এই নিয়ে প্রকাশ্যে একেবারেই মুখ খোলেননি তাঁরা। নিজেদের সম্পর্কের বুনোট যে একইরকম রয়েছে, তেমন নিদর্শনই দেখিয়েছেন যশ-নুসরত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.