Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Srijan Biswas

টলিপাড়ায় অস্থির সময়! পরিচালক উৎসবের পর নিখোঁজ চিত্রগ্রাহক সৃজন

বৃহস্পতিবার সন্ধেয় আর পাঁচ দিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে তার পর আর ঘরের ছেলে ঘরে ফেরেনি। চিত্রগ্রাহক সৃজনের সন্ধানে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত সাহা, অনির্বাণ মাইতি, শ্রেয়া ভট্টাচার্য-সহ আরও অনেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৮:১৪

options
link
টলিপাড়ায় অস্থির সময়! পরিচালক উৎসবের পর নিখোঁজ চিত্রগ্রাহক সৃজন zoom
নিখোঁজ চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস। ছবি- সংগৃহীত

একসপ্তাহ পেরলেও নিঁখোজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। তাঁর অন্তর্ধান রহস্যের কিণারার দাবিতে দিন কয়েক ধরেই সোচ্চার সিনেপাড়ার একাংশ। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুশোকে এখনও মুহ্যমান টলিপাড়া। এমন আবহেই শুক্রবার স্টুডিওপাড়ায় আছড়ে পড়ল আরেক দুঃসংবাদ! নিখোঁজ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস (Srijan Biswas)। বৃহস্পতিবার সন্ধেয় আর পাঁচ দিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে তার পর আর ঘরের ছেলে ঘরে ফেরেনি।

জানা গেল, সৃজন আদতে হাবড়ার বাসিন্দা হলেও কাজের সূত্রেই কলকাতা ও শহরতলীর বাড়িতে মিলিয়ে মিশিয়ে থাকেন। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে হাবড়ার বাড়িতেই ছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ সাটামাটা পোশাকে বাড়ি থেকে বেরনোর পর চিত্রগ্রাহকের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা ফোন করেও সৃজনের খোঁজ পাননি, কারণ তাঁর ফোন বন্ধ রয়েছে।

ইতিমধ্যেই চিত্রগ্রাহক সৃজনের সন্ধানে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত সাহা, অনির্বাণ মাইতি, শ্রেয়া ভট্টাচার্য-সহ আরও অনেকে। ঠিক কী ঘটেছে? জানা গেল, সৃজন আদতে হাবড়ার বাসিন্দা হলেও কাজের সূত্রেই কলকাতা ও শহরতলীর বাড়িতে মিলিয়ে মিশিয়ে থাকেন। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে হাবড়ার বাড়িতেই ছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ সাটামাটা পোশাকে বাড়ি থেকে বেরনোর পর চিত্রগ্রাহকের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা ফোন করেও সৃজনের খোঁজ পাননি, কারণ তাঁর ফোন বন্ধ রয়েছে। যদিও তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে ধোঁয়াশা রয়েছে! জনৈক এক বন্ধুর দাবি, ব্যক্তিগত কারণেই সৃজন গা ঢাকা দিয়েছেন বলে নিজেই ফোনে জানিয়েছেন। কিন্তু বয়স্ক মা-বাবাকে বাড়িতে রেখে কেনই বা সকলের উদ্বেগ বাড়িয়ে স্বেচ্ছায় নিরুদ্দেশ হবেন? এমন প্রশ্নও উঠছে। 

Advertisement

সৃজনের বন্ধুদের দাবি, রাউন্ড নেক হলুদ টি-শার্ট আর হাফপ্যান্ট পরেই বাড়ি থেকে বেরিয়েছিলেন সিনেমাটোগ্রাফার। অতঃপর দূরের কোনও গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য যে তাঁর ছিল না, সেটা স্পষ্ট। বিগত দেড় সপ্তাহ ধরে এমনিতেই টলিপাড়ায় দুঃসময়ের কালমেঘ! এমতাবস্থায় উৎসব মুখোপাধ্যায়ের পর সৃজন বিশ্বাসের নিরুদ্দেশ হওয়ার খবরে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। সৃজনের প্রোফাইল ঘেঁটেই জানা যায়, তিনি সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’-এর ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’ গানটির মিউজিক ভিডিও শুট করেছেন। খবর, সৃজন বিশ্বাসের পরিবারের তরফে ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

টালিগঞ্জের স্টুডিওপাড়ায় একের পর এক অঘটন! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরই অকালে প্রাণ হারিয়েছেন টেলিপর্দার তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। এর মাঝেই গত বৃহস্পতিবার মাতৃহারা হন সুদীপ্তা-বিদীপ্তা চক্রবর্তী। শুক্রবার সকালে ফের আরেক দুঃসংবাদে ঘুম ভাঙে সেলেব পাড়ার! নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়। একসপ্তাহ পেরলেও পরিচালকের খোঁজ পাওয়া যায়নি। এবার এমন আবহেই নিরুদ্দেশ হয়ে গেলেন সিনেম্যাটোগ্রাফার সৃজন বিশ্বাস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.