YRF announcement

সিনেমা হল খুললে বড় ঘোষণা করবেন আদিত্য চোপড়া, চুক্তিতে শাহরুখ-সলমন-রণবীরও

বলিউডের আরও কাদের নাম থাকছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২০, ২২:৪৯

options
link
সিনেমা হল খুললে বড় ঘোষণা করবেন আদিত্য চোপড়া, চুক্তিতে শাহরুখ-সলমন-রণবীরও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলগুলি খুললেই বড় ঘোষণা করতে চলেছেন যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া (Aditya Chopra)। এমনই খবর শোনা যাচ্ছে বি-টাউনে কান পাতলে। চলতি বছরেই যশরাজ ফিল্মসের (YRF) ৫০ বছর পূর্তি। সেই উপলক্ষেই বড় ঘোষণা করতে চলেছেন আদিত্য। তাঁর এই ঘোষণায় নাম থাকতে পারে শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), রণবীর সিংয়ের (Ranveer Singh)। তালিকায় রণবীর কাপুর (Ranbir Kapoor), অজয় দেবগন-সহ (Ajay Devgan) বলিউডের আরও অনেক তারকা থাকবেন বলে খবর।

Advertisement

সূত্রের খবর, কোনও একটি সিনেমা হলেই নিজের এই আগামী প্রজেক্টগুলি ঘোষণা করতে চান আদিত্য চোপড়া। করোনা সংকটের (CoronaVirus) আবহে বহুদিন ধরে বন্ধ সিনেমা হলগুলি। দেশের বিভিন্ন প্রান্তের তারকারা সিনেমা হলগুলি খোলার আবেদন জানিয়ে চলেছেন। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বহু আগেই সরকারের কাছে বিশেষ সুরক্ষা ব্যবস্থার প্রস্তাব দিয়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সিনেমা হলগুলি খোলা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, অক্টোবরে খুলতে পারে দেশের প্রেক্ষাগৃহ গুলি। সেই সময়ই নিজের নতুন প্রজেক্টগুলি ঘোষণা করার পরিকল্পনা করছেন আদিত্য।

Advertisement

[আরও পড়ুন: কালো বিকিনিতে সুইমিং পুলে অন্তঃসত্ত্বা অনুষ্কা, বিশেষ কারণে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি]

প্রযোজক-পরিচালক চান, পরিবর্তিত পরিস্থিতিতে দর্শকদের সিনেমা হলগুলিতে আসার জন্য উৎসাহ দিতে। সেই জন্যই একগুচ্ছ প্রজেক্ট ঘোষণা করতে চলেছেন তিনি। তাঁর এই ঘোষণায় শামিল হবে প্রায় গোটা বলিউড। বহুদিন ধরেই শাহরুখ খানের কামব্যাক ছবির ঘোষণায় রয়েছেন অনুরাগীরা। তা শাহরুখের প্রিয় যশরাজ ঘরানার ছবি হতে চলেছে কি না সেই উত্তর ভবিষ্যতের খাতাতেই ঝুলে রয়েছে। যশরাজের টাইমলাইনে সলমন খানের টাইগার সিরিজে তৃতীয় ছবি রয়েছে। রণবীর সিং ইতিমধ্যেই ‘জয়েশভাই জোরদার’-এ অভিনয় করছেন। এই ছবিগুলিও আদিত্যর বড় ঘোষণার তালিকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।   

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে রিয়া-মহেশের একান্ত মুহূর্তের নতুন ভিডিও, ফের কাঠগড়ায় দু’জনের সম্পর্ক]  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.