দীর্ঘ একদশক পর সুখবর দিলেন পরিচালক জোয়া আখতার। বড় পর্দায় ফিরবে এগারো সালের সেই নস্ট্যালজিয়া! ফিরছে অর্জুন, কবীর ও ইমরান। হ্যাঁ, জোয়া আখতার পরিচালিত সুপারহিট মুভি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র কথাই বলছি। এটি ছিল ২০১১-এর অন্যতম সেরা ছবি। হিট ছবির সিক্যুয়েল (Zindagi Na Milegi Dobara 2) নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে একটা উন্মাদনা থাকে বই কী! ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র দ্বিতীয় ভাগ নিয়েও অনেকদিন ধরেই কানাঘুষো চলছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক জোয়া আখতার ‘জিন্দেগি না মিলেগি’ দোবারা’র সিক্যুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন।
আরও পড়ুন:
পনেরো বছর পর ‘জিন্দেগি না মিলেগি’ দোবারা’র সিক্যুয়েলের খবর নিঃসন্দেহে হিন্দি ছবির দর্শকের কাছে বিরাট প্রাপ্তি। দ্বিতীয়ভাগের কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। নতুন মোড়কে দেখা মিলবে হৃতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওলের। পঁচিশ সালে ইয়াস আইল্যান্ডে তিন তারকার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের পর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নিয়ে জল্পনা আরও জোরাল হয়।

ভক্তদের মনে আশা জেগেছিল অর্জুন, কবীর ও ইমরানের কামব্যাক নিশ্চিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের ভাবনায় সিলমোহর দিলেন জোয়া। তিনি জানিয়েছেন, ছবি নিয়ে ইতমধ্যেই কাজ শুরু করেছেন। সেইসঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, শুধু সিক্যুয়েল বানানোর জন্যই ছবি তৈরি করা হবে না। সমসাময়িক পরিস্থিতি সঙ্গে সামঞ্জস্য রেখেই চরিত্রগুলো দর্শকের সামনে উপস্থাপন করা হবে।

জোয়ার কথায়, “আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে বা আদৌ হবে কি না। বর্তমান সময়ে এই চরিত্রগুলোকে প্রাসঙ্গিক করে যদি গল্প বোনা সম্ভব হয় তাহলেই সিনেমা তৈরি হবে। কারণ সেটাই পর্দায় দর্শক উপভোগ করবে।” সাম্প্রতিক অতীতে, সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হলে তিনি সতর্কভাবে বলেছিলেন, “যখন হবে, তখন আমি ঘোষণা করব।”

উল্লেখ্য, ২০২৫ সালের ইয়াস আইল্যান্ডের বিজ্ঞাপনে তিন অভিনেতার পুনর্মিলনের পর সিনেপ্রেমীদের অনেকেই মনে করেছিলেন, ‘জিন্দেগি না মিলেগি’ দোবারা ২’-এর ট্রেলার। জোয়াও পূর্ণ সম্মতি জানিয়ে স্বীকার করেছেন, “মানুষ ভেবেছিল এটা ট্রেলার।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা