সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিও গুজরাতে থাকেন৷ তিনিও বিক্রি করতেন চা৷ এখন অবশ্য সুদের কারবারি৷ প্রধানমন্ত্রী মোদির জন্মভূমির এমনই এক ব্যবসায়ীর সম্পত্তির হিসেব নিতে গিয়েই চক্ষু চড়কগাছ আয়কর কর্তাদের৷ প্রায় ১১ কোটি টাকার মালিক প্রাক্তন চা-বিক্রেতা৷ সবটাই হিসেব বহির্ভূত সম্পত্তি ও কালো টাকা৷
নোট বাতিলের পর থেকে দেশ জুড়ে ধরপাকড় শুরু করেছেন আয়কর কর্তারা৷ হানা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যেই৷ সম্প্রতি সুরাতে অভিযান চালিয়ে এই বেআইনি সম্পত্তির হিসেব পান আধিকারিকরা৷ প্রাক্তন চা-বিক্রেতা তথা সুদের কারবারির কাছ থেকে মিলেছে ১.০৫ কোটি নতুন নোট সহ ১.৪৫ নগদ টাকা, ১.৪৯ কোটি টাকার সোনার-রুপোর বাট, ৪.৯২ কোটি টাকার সোনার গয়না, ১.২৮ কোটি টাকার রুপোর গয়না এবং ১.৩৯ কোটি টাকার অন্যান্য বহুমূল্য রত্নের গয়না৷ সবমিলিয়ে মোট বেআইনি সম্পত্তির পরিমাণ ১০.৫০ কোটি টাকা৷
গুজরাতের ব্যবসায়ীর বিভিন্ন ব্যাঙ্কে মোট ১৩টি অ্যাকাউন্ট ও লকার খুলে এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্তারা৷ এখনও চারটি অ্যাকাউন্ট খোলা বাকি রয়েছে৷ তাতে আরও বেআইনি সম্পত্তি পাওয়ার আশা করছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের