সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের অপামন ভুলতে ভারতের উপর হামলা চালাতে জোর প্রস্তুতি জঙ্গি শিবিরে৷ অন্তত ১০০ জন জঙ্গি কাঁটাতারের ওপারে সীমান্ত পেরনোর অপেক্ষা করছে বলে জানাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷
এদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ দেশের নিরাপত্তা নিয়ে এদিন উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়৷ তার আগেই প্রধানমন্ত্রী-সহ প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে এ কথা জানানো হয়৷ সার্জিক্যাল স্ট্রাইকে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংসের ফলে প্রাথমিকভাবে বিপর্যয়ের মুখে পড়লে বদলা নিতে মরিয়া তারা৷ আর তাই ইতিমধ্যে একের পর এক হানাদারির চেষ্টাও চলেছে৷ আরও জঙ্গি সীমান্তে অপেক্ষায় অনুপ্রবেশের জন্য৷ গোয়েন্দা সংস্থা সূত্রে পাওয়া এই খবরই প্রতিরক্ষা দফতরের সামনে তুলে ধরলেন নিরাপত্তা উপদেষ্টা৷
এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করা হবে কি না, তা নিয়েও দেশের মধ্যে বিস্তর জলঘোলা হয়েছে৷ তবে এখনই কোনও তথ্য সামনে আনা হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে৷ সেনার তরফে ভিডিও ফুটেজ প্রকাশে সম্মতি দেওয়া হয়েছিল৷ কিন্তু একবার ভিডিও সামনে চলে এলেই সেনার অক্রমণের পদ্ধতি সম্পর্কে জেনে যাবে জঙ্গিরা ও পাক সেনাবাহিনী৷ আর তাই এখনই কোনও তথ্য প্রকাশ করা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…
-
শিলিগুড়ি টু সিকিম, ভোল বদলাচ্ছে ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কের, তৈরি হবে একাধিক টানেল, ব্রিজ!
-
সন্ত্রাসে সমর্থন! ২ অনুপ্রবেশকারীকে গুলি করায় ভারতের রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
-
শাখা-সিঁদুর পরিয়ে মাতৃহারা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, ব্ল্যাকমেল! ঝুলন্ত দেহ উদ্ধার নাবালিকার