মাতৃহারা নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গাইঘাটায়। তাকে শাখা-সিঁদুর পরিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার ছবি-ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত। সেসব দেখিয়ে ব্ল্যাকমেল করা হত নাবালিকাকে। দীর্ঘদিন ধরে চাপ সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
জানা গিয়েছে, ঠাকুমার কাছেই থাকত ওই নাবালিকা। এক বছর ধরে এলাকারই এক যুবকের সঙ্গে মেলামেশা করত সে। তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। পরিবারের অভিযোগ, মাস তিনেক আগে তাদের মেয়েকে বাড়িতে ডেকে জোর করে শাখা-সিঁদুর পরিয়ে দেয় অভিযুক্ত। এরপর তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখে ওই যুবক। পরবর্তীতে তা দেখিয়ে নাবালিকাকে লাগাতার ব্ল্যাকমেল ও বারবার ধর্ষণ করা হত বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, অভিযুক্ত যুবককে সাহায্য করত তার মা। ছবি-ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাকে বারবার ডেকে নিয়ে যাওয়া হত বলেও অভিযোগ।
আরও পড়ুন:
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই মানসিক চাপ সহ্য করতে পারছিল না নাবালিকা। সেই কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। গাইঘাটা থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা ও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব