সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের ১১টি স্পায়ে হানা দিয়ে তাইল্যান্ডের ২৮ ও ইউক্রেনের এক যুবতীকে আটক করল আহেমদাবাদ পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, উপযুক্ত অনুমতি ছাড়াই এ দেশে কাজ করছিল তারা। পুলিশ হানা দিয়ে তাদের কাছ থেকে কোনও ভিসা উদ্ধার করতে পারেনি।
[পার্টনার কি মিলনের ইচ্ছা হারাচ্ছেন? নেপথ্যে এই কারণগুলি নয় তো?]
পুলিশের ডেপুটি কমিশনার আরজে পারগি জানিয়েছেন, গোপন সূত্রে তাঁদের কাছে খবর ছিল, শহরের বেশ কয়েকটি স্পায়ে অবৈধভাবে বিদেশিরা কাজ করছে। বিশেষত তাইল্যান্ড থেকে যুবতীদের এনে ম্যাসাজের কাজ করানো হত ওই সব স্পায়ে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO এই বিষয়ে দীর্ঘদিন ধরেই পুলিশকে অভিযোগ জানিয়ে এসেছিল। অবশেষে গত শুক্রবার অভিযান চালিয়ে ১১টি স্পা থেকে ২৯ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া যারা এ দেশে কাজ করছে, সেই সব বিদেশিদের চিহ্নিত ও আটক করতেই এদিনের অভিযান চালানো হয়।
লর্ড স্পা, অ্যাভন, তাই স্পা-সহ আরও বেশ কিছু নামীদামি স্পা থেকে অভিযুক্তদের আটক করা হয়। বিশাল পুলিশবাহিনী একযোগে প্রহ্লাদনগর, সোলা, শিবরঞ্জনী, নবরংপুরে তল্লাশি অভিযান চালায়। ধৃতদের বিরুদ্ধে FRRO আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ কর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের ভিসা ও পাসপোর্ট রয়েছে কি না, থাকলেও মেয়াদ উত্তীর্ণ কি না, সেই সব জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
[আবেদনময়ী ক্যাটরিনার নতুন ছবিতে পারদ চড়ছে ইন্টারনেটে]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা