মাঠে ধান রোপণের পর নদীতে হাত-পা ধুতে গিয়েছিল ১২ বছরের কিশোর। বোঝার উপায় ছিল না যে জলে ঘাপটি মেরে রয়েছে বিশালাকার কুমির। চোখের নিমেষে কিশোরকে টেনে নিয়ে যায় প্রাণীটি। এরপর আছড়ে-কামড়ে হত্যা করে তাকে। মর্মান্তিক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে আঁতকে উঠছে নেটিজেনরা।
আরও পড়ুন:
ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার। মৃত কিশোরের নাম সুনীল সিং। সে বাহরাইচের বাউন্ডি থানার টিকুরি গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে পরিবারের সঙ্গে ধানের চারা রোপণের কাজ করছিল সুনীল। কাজ শেষ করে ঘাঘরা নদীতে হাত-পা ধুতে গিয়েছিল সে। সেই সময় আচমকাই নদী থেকে একটি কুমির উঠে এসে কিশোরকে টেনে জলের মধ্যে নিয়ে যায়। আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কিশোরের কাকা এবং আরও কয়েকজন গ্রামবাসী। কিশোরকে উদ্ধার করতে কুমিরটিকে লক্ষ্য করে তাঁরা ইঁট-পাথর ছুড়তে শুরু করেন। যদিও এরপরেও শিকার ছাড়তে রাজি হয়নি ‘দানব’ প্রাণীটি। জলে টেনে নিয়ে যাওয়ার আগে কিশোরটিকে একাধিকবার আছাড় মারে সেটি।
Heartbreaking
AdvertisementA 12-year-old boy, Sunil, was dragged into the Ghaghara River and killed by a crocodile in Bahraich, UP, while washing his hands after farming. A disturbing video of the attack has surfaced.#crocodile #Bahraich @Uppolice @UpforestUp pic.twitter.com/YnbrdoOVyj
— Saurabh Singh (@Singhsurarabh55) July 17, 2026
জানা গিয়েছে, নদীতে ঘণ্টা পাঁচেক তল্লাশির পর সুনীলের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বাহরাইচ জেলার ঘাঘরা নদী এবং সংলগ্ন জলাভূমি এলাকায় কুমিরের উপদ্রব নতুন নয়। বিশেষ করে কাতারনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্যের আশপাশে অতীতেও একাধিক কুমির হামলার ঘটনা ঘটেছে। কখনও প্রাণহানি, আবার কখনও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আক্রান্তরা।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ