Himachal Landslide

হিমাচলে ভয়ংকর ধসের কবলে ক্যাব! লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে টাটা সুমো, মৃত ১৩

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছনো পুলিশের এক উদ্ধারকারী দল একজনকে উদ্ধার করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৭:৫৭

options
link
হিমাচলে ভয়ংকর ধসের কবলে ক্যাব! লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে টাটা সুমো, মৃত ১৩
গাড়িতে ১০ থেকে ১২ জন ছিল বলে মনে করা হচ্ছে।

ভয়ংকর দুর্ঘটনা হিমাচলপ্রদেশে। সেখানকার লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে।

Advertisement

জানা গিয়েছে, কুলু থেকে পাঙ্গির দিকে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটেছে। একটি টাটা সুমোর উপরে পাথর পড়তে শুরু করে। পরে তা একেবারেই চাপা পড়ে যায় পাথরের স্তূপের তলায়। গাড়িচালকের নাম বীর সিং বলে শনাক্ত করা হয়েছে। গাড়িটি একেবারেই ভেঙেচুরে গিয়েছে। উদয়পুর-কিলার রুটে কাহু-দু নালার কাছে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। গাড়িতে ১০ থেকে ১২ জন ছিল বলে মনে করা হচ্ছে। যে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার আরও একটি ধসের কবলে পড়েছিল উদয়পুর-কিলার রোড। ওই রাস্তাটিও আপাতত বন্ধ রয়েছে। সমস্ত গাড়িকে থেকে যেতে হয়েছিল তিন্ডিতেই। এরপর শুক্রবারই রাস্তা খুলে গেলে রওনা দেয় টাটা সুমোটি। যাত্রীদের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না, পথে ওত পেতে রয়েছে মৃত্যু! জানা গিয়েছে, আচমকাই ধস নামলে এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, প্রশাসন পুরো বিষয়টির দিকে নজর রেখেছে। 

Advertisement

প্রসঙ্গত, গত জুনে  হিমাচলের চাম্বা জেলায় খাদে পড়ে গিয়েছিল চারচাকা গাড়ি। মৃত্যু হয়েছিল ৭ জনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। মৃতদের মধ্যে তিনজন মহিলা। দুর্ঘটনায় প্রাণ হারান চালকও। খাদটি গভীর হওয়ায় প্রাথমিকভাবে রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.