gangrape

ফের অমানবিক ঘটনা দিল্লিতে, সবজি কিনতে গিয়ে গণধর্ষিতা ১৩ বছরের নাবালিকা

৮ অভিযুক্তের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২২, ২১:২০

options
link
ফের অমানবিক ঘটনা দিল্লিতে, সবজি কিনতে গিয়ে গণধর্ষিতা ১৩ বছরের নাবালিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে (Delhi) ধর্ষণের ঘটনার বিরাম নেই। এবার এক নাবালিকার ওপরে ভয়ংকর অত্যাচার চালানো হল। বাজারে সবজি কিনতে গিয়ে গণধর্ষিতা (Gangraped) হল বছর তেরোর ওই নাবালিকা। অভিযোগ, দুই পর্বে এক নাবালক-সহ আট জন ধর্ষণ করে তাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক নাবালক-সহ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 

Advertisement

দক্ষিণ দিল্লির ডিসিপি (DCP) বিনীতা মেরি জয়কর জানিয়েছেন, নাবালিকা গত ২৪ এপ্রিল ধর্ষিতা হলেও ঘটনা প্রকাশ্যে আসে পরে। ঘটনাটি ঘটে রাজধানীর প্রান্তিক এলাকা ওখলায় ( Okhla)। ওই দিন বিকেল ৫টা নাগাদ নাবালিকা তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের সবজি বাজারে যাওয়ার জন্য একটি অটো রিক্সায় চাপে। অভিযোগ, অন্যতম অভিযুক্ত অটো চালক শাহরুখ তাকে সবজি বাজারের বদলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে জোর করে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। এরপর অটোর মধ্যে শাহরুখ, এক নাবালক ও অন্য এক যুবক তাকে ধর্ষণ করে। এরপর তিগরির জেজে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে। সেখানে আরও এক নাবালক-সহ পাঁচজন তাকে ধর্ষণ করে। ওই রাতে সেখানেই নাবালিকাকে ফেলে রাখা হয়। পরদিন সকালে এক অভিযুক্ত সলমান চেসি মথুরার কোসি কালানে নিয়ে যায় নাবালিকাকে।

Advertisement

[আরও পড়ুন: কেরলের স্থানীয় নির্বাচনে জয় বামেদের, তবে কাঁটা হয়ে রইল বিজেপির উত্থান]

এর মধ্যে ২৬ এপ্রিল নাবালিকার পরিবার স্থানীয় থানায় অপরহরণের অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে পুলিশ। ১ মে অভিযুক্ত এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও নির্যাতিতা নাবালিকার খোঁজ মিলছিল না এরপরেও। তাকে সাকেত মেট্রো স্টেশনের পাশে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছিল। এরপর সাকেত মেট্রো স্টেশনে নাবালিকার ছবি-সহ একাধিক পোস্টার লাগায় পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: স্কুলের টিফিনে গোমাংস এনেছিলেন! স্রেফ সেই অপরাধে হাজতবাস অসমের শিক্ষিকার]

যার পর এক ব্যক্তি নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় পরে আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তাদের নাম মোহিত (২০), আকাশ (১৯) ও শাহরুখ (২০)। বাকিদের খোঁজ চলছে। খোঁজা হচ্ছে অপরাধের সময়ে কাজে লাগানো অটোটিকেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.