সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন দুই কন্নড় অভিনেতা৷ ঘটনায় দুই অভিনেতার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে ৩৫ কিমি দূরে হচ্ছিল এক কন্নড় ছবির শুটিং৷ শুটিংয়ের স্টান্ট পারফর্ম করার কথা ছিল তিন অভিনেতার৷ সেই মতো চপার থেকে জলে ঝাঁপ দেন তাঁরা৷ তারপর দুনিয়া বিজয় নামে জনপ্রিয় এক অভিনেতা সাঁতরে ফিরে এলেও, বাকি দুই অভিনেতা নিখোঁজ৷ অনিল ও উদয় নামে ওই দুই অভিনেতা জলে ডুবে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে৷
ঘটনায় ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে পুলিশ৷ পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শুটিং চলছিল বলে মনে করা হচ্ছে৷
#WATCH: Two Kannada actors missing after they jumped from a chopper into Thippagondanahalli Reservoir during a movie shoot in Bengaluru. pic.twitter.com/MBTzbicvxl
— ANI (@ANI_news) November 7, 2016
সর্বশেষ খবর
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!