মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের রক্তাক্ত উপত্যকা। উত্তর কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় (Kupwara) নিয়ন্ত্রণরেখার কাছে ডোবানারে পুলিশ ও সেনার যৌথ বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি (Terrorist)। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে।
এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। কেননা সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার জনজীবনকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
[আরও পড়ুন: চাপ কাটাতে যোগাসন করুন চেয়ারে বসেই, কর্মীদের জন্য Y-ব্রেক-এর পরামর্শ কেন্দ্রের]
উল্লেখ্য, সম্প্রতি এক শীর্ষ সেনা অফিসার জানিয়েছিলেন, সীমান্তরেখায় পাক জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে। মহিলা ও নাবালকদের অস্ত্র হাতে তুলে দিয়ে তাদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করাতে চাইছে আইএসআই। তাই সতর্ক থাকা দরকার। এর মধ্যে মঙ্গলবার নিকেশ হল দুই জঙ্গি। এর আগে এই মাসের শুরুতে রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছিল এলাকার সমস্ত স্কুল।
এদিকে দীর্ঘদিন ধরেই ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি। তবে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, অস্ত্রের চেয়েও বেশি মাদক সরবরাহের পথে হাঁটছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। তাই আকাশপথেও সতর্ক নজরদারি চালাতে হচ্ছে।
[আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরে ওড়ানো যাবে না ড্রোন, রথযাত্রার আগে কড়া নিষেধাজ্ঞা পুলিশের]
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র