Jammu and Kashmir

জম্মুর উধমপুর জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, সেনা-পুলিশের অভিযানে খতম ২ জইশ জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় যৌথ বাহিনী। তাতেই সাফল্য এল। আরও এক জঙ্গির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৪:৩৬

options
link
জম্মুর উধমপুর জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, সেনা-পুলিশের অভিযানে খতম ২ জইশ জঙ্গি
জঙ্গি ঘাঁটির হদিশ বারামুলায়, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক।

জম্মু-কাশ্মীরের উধমপুরে ধুন্ধুমার গুলির লড়াই। সেনার ৪ প্য়ারা ইউনিট, আধাসামরিক বাহিনী এবং পুলিশের অভিযানে খতম দুই জইশ জঙ্গি। জম্মুর উধমপুর জেলার মাজালতা এলাকায় একটি জঙ্গলে কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। তাতেই এল সাফল্য। আরও এক জঙ্গির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। 

Advertisement

সোমবার রাতে সেনার কাছে খবর আসে, তিন থেকে চার জন সন্দেহভাজন জঙ্গি উধমপুরের পার্বত্য এলাকার রামনগরের জাফর জঙ্গলে লুকিয়ে রয়েছে। এর পরেই জঙ্গল ঘিরে অভিযানে নামে সেনার ৪ প্য়ারা ইউনিট, আধাসামরিক বাহিনী এবং পুলিশ। মঙ্গলবারও অব্যাহত ছিল অভিযান। নিরাপত্তাবাহিনী কাছাকাছি আসতেই গুলি চালায় জঙ্গিরা। শেষ পর্যন্ত বুধবার ভোরে ধুন্ধুমার গুলির লড়াইয়ে দুই জইশ জঙ্গির মৃত্যু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে ‘অপারেশন কিয়া’ চালাচ্ছে ভারতীয় সেনা। তারই অংশ হিসাবে সোমবার থেকে উধমপুর জঙ্গলে অভিযান চালানো হচ্ছিল সেনা, আধাসামিরক এবং পুলিশের তিন বাহিনী। সেনা সূত্রে খবর, পিওকে থেকে পাহাড়-জঙ্গলের পথে ভারতে ঢুকেছিল জঙ্গিরা। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্দেশ্য সফল হল না সন্ত্রাসবাদীদের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.