ফের গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা দুই জেহাদি। তাঁদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে দু’জনেই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে সূত্রের খবর।
বুধবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরের উধমপুর জেলার সোহান এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। এরপরই যৌথ অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে দুই জঙ্গি। এরপরই তারা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পালটা জবাব দেয় বাহিনীও। রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। অবশেষে ভোরের দিকে যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।
সম্প্রতি কাশ্মীরের ডোডা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছিল এক জইশ জঙ্গি। দেহের পাশ থেকে উদ্ধার হয় এম ৪ দেহের পাশে পড়ে ছিল M4 কার্বাইন নামে এক স্বয়ংক্রিয় রাইফেল। অপারেশনের জন্য এই আগ্নেয়াস্ত্রে বিশেষ নাইট-ভিশন টেলিস্কোপ যুক্ত থাকে। সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জঙ্গিরা এই ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে নাশকতা চালায়। এর রেশ কাটতে না কাটতেই ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ।
সর্বশেষ খবর
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের
-
‘অ্যালবার্ট পিন্টো’ থেকে ‘ওয়েলকাম’, সিনে জার্নিতে আচমকা ছেদ মুশতাক খানের, ৫৬-তেই প্রয়াত
-
সেরে উঠেছেন স্তন ক্যানসার থেকে, সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবেন! কী মত চিকিৎসকদের?