সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের এজলাসে প্রধান বিচারপতির সামনে রাখা হল দুটি মদের বোতল! না, ভুল বাক্য নয়। একটি মামলার শুনানির সময় এমন ঘটনাই ঘটল শীর্ষ আদালতের বেঞ্চে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ছিল শুনানি। সেই শুনানিতেই বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগী আর্জি জানান, তিনি দুটি হুইস্কির বোতল পেশ করতে চান। প্রধান বিচারপতির সম্মতিতে বোতল দুটি এনে নিজের টেবিলে রাখেন রোহতগী। এহেন দৃশ্য সচরাচর আদালতের অন্দরে দেখা যায় না। ফলে রীতিমতো অবাকই হন বিচারপতিরা। প্রধান বিচারপতিও হাসি চেপে রাখতে পারেননি। তিনি প্রশ্ন করেন, ‘আপনি সঙ্গে করে বোতল নিয়ে এসেছেন?’ রোহতগী জানান, মামলার স্বার্থে এই বোতল দুটি বিচারপতিদের সামনে রাখা হয়েছে তিনি।
[আরও পড়ুন: কাঠের বাক্স খুললেই রামের মূর্তি! রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র শেয়ার করলেন কঙ্গনা]
পার্নড রিকার্ড নামের একটি মদ প্রস্তুতকারক সংস্থা মামলা করেছে অন্য এক মদ প্রস্তুতকারী সংস্থা জে কে এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অভিযোগ ,ট্রেডমার্ক ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে জে কে এন্টারপ্রাইজ। তাদের সংস্থার একটি পণ্যের নাম নকল করে নিজেদের প্রোডাক্টের নামকরণ করেছে জে কে এন্টারপ্রাইজ। পাশাপাশি বোতলের চেহারাও নকল করা হয়েছে বলে অভিোযোগ পার্নড রিকার্ডের। আর ঠিক এই বিষয়টি প্রমাণ করতে অর্থাৎ দুটি বোতলের মধ্যে সাদৃশ্য তুলে ধরতেই তিন বিচারপতির বেঞ্চের সামনে দুটি হুইস্কির বোতল আনা হয়।
এর আগে এই মামলা খারিজ হয়ে যায় মধ্যপ্রদেশে হাই কোর্টে। জে কে এন্টারপ্রাইজকে যাতে ওই পণ্য তৈরি করতে দেওয়া না হয়, সেই আবেদনই করা হয়েছিল। কিন্তু হাই কোর্ট সেই আর্জি খারিজ করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই সংস্থা। শুনানি শেষে রোহতগী প্রধান বিচারপতিকে প্রশ্ন করেন, ‘আমি বোতল দুটো নিয়ে যেতে পারি?’ প্রধান বিচারপতি হেসে সম্মতি দেন।
[আরও পড়ুন: সেনার আতশকাচের তলায় প্রাক্তন প্রধানের স্মৃতিকথা! কী রয়েছে নারাভানের গালওয়ান কথায়?]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!