স্টাফ রিপোর্টার: পুজোর ভিড় এড়াতে এবার দক্ষিণ-পূর্ব রেল ১১০ জোড়া বিশেষ ট্রেন চালাবে৷ দক্ষিণ ভারত ভ্রমণে যেতে যাতে কোনওরকম সমস্যার মধ্যে যাত্রীদের না পড়তে হয় এজন্য এই বিশেষ সুবিধা৷ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এই ট্রেনগুলি চলবে৷
কয়েক জোড়া ট্রেন ছাড়া বাকি সব ট্রেনই চলবে সাঁতরাগাছি থেকে৷ সবগুলিই সাপ্তাহিক ট্রেন৷ সাঁতরাগাছি-পুরীর মধ্যে ৮ জোড়া সুপারফাস্ট, ১৩ জোড়া সাধারণ ট্রেন চলবে৷ টাটা থেকে পুরীর মধ্যে চলবে ১৫ জোড়া ট্রেন৷ সাঁতরাগাছি-পুদুচেরির মধ্যে চলবে ১০ জোড়া, সাঁতরাগাছি-এনজেপি ৭ জোড়া, সাঁতরাগাছি-গন্ডিয়া এসি সুপারফাস্ট ৯ জোড়া, সাঁতরাগাছি-পুণে এসি সুপারফাস্ট ৮ জোড়া, সাঁতরাগাছি-জব্বলপুরের মধ্যে একজোড়া, সাঁতরাগাছি-এলটিটিই দু’জোড়া, হাওড়া-তিরুপতির মধ্যে ৭ জোড়া, হাওড়া-চেন্নাইয়ের মধ্যে এসি সুপারফাস্ট ৮ জোড়া, হাওড়া-এর্নাকুলামের মাঝে ৮ জোড়া, টাটা-দুর্গ-এর মাঝে ৯ জোড়া ও টাটা-বিশাখাপত্তনমের মাঝে ৬ জোড়া ট্রেন চলবে৷
বিশেষ এই ট্রেনের টিকিট দেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রেল৷
সর্বশেষ খবর
-
‘আমার শান্তি-আরাম সব নষ্ট করে দিয়েছে’, বিশ্বকাপের খ্যাতি থেকে এখন মুক্তি চাইছেন ভোজিনহা
-
সীমান্তে সংঘাতের মাত্রা কমতেই কাছাকাছি ভারত-চিন, জয়শংকরের মন্তব্যে দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!
-
মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর হাই কোর্টের! কোলাঘাটের ভাড়াবাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যে হানা দেয় মমতার পুলিশ
-
জীতু গোপনাঙ্গ স্পর্শ করতেই কেন চিৎকার-ভাঙচুর? লাফটারসেন বললেন, ‘ছেলেবেলায় বারবার যৌন হেনস্তা শিকার হয়েছি’
-
জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তারি খারিজ, সম্ভল হিংসায় সুপ্রিম কোর্টে জরিমানা উত্তরপ্রদেশের