Delhi woman

মুখোশধারীর হানা! দিল্লিতে ঘরে ঢুকে তরুণীকে গুলিতে ঝাঁজরা করল দুই দুষ্কৃতী

এখনও অধরা অভিযুক্তরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ১৫:৩৮

options
link
মুখোশধারীর হানা! দিল্লিতে ঘরে ঢুকে তরুণীকে গুলিতে ঝাঁজরা করল দুই দুষ্কৃতী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে (Delhi) মুখোশধারী আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন এক ২৪ বছরের তরুণী। শুক্রবার রাত ৯টায় তারা হামলা চালায়। এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, রাতে আচমকাই মোটরসাইকেলে চেপে ঘটনাস্থলে হাজির হয় দুই আততায়ী। তাদের মুখে ছিল মুখোশ। তরুণীর বাড়ি ঢুকে গুলি চালায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পূজা যাদব (Murder)।

Advertisement

আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]

দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পূজাকে। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনে সেখানে হাজির হন। তাঁরা তাড়া করেন আততায়ীদের। কিন্তু মুখোশধারীরা দ্রুত মোটরসাইকেলে চড়েই চম্পট দেয়। যদিও পুলিশ শেষপর্যন্ত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে। কিন্তু তাতে কোনও নম্বরপ্লেট না থাকায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের শনাক্ত করার। তবে শেষ খবর পর্যন্ত পুলিশ কোনও সূত্র পায়নি। ফলে কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবারই দিল্লির এক মেট্রো স্টেশনের কাছেই উদ্ধার হয়েছিল ৩০ বছরের এক মহিলার দেহ। তাঁর মুখটা আততায়ীরা পাথর দিয়ে থেঁতলে দেওয়ায় শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছিল। একদিন পরই ফের ভয়ংকর হত্যাকাণ্ড ঘটে গেল রাজধানীতে।

[আরও পড়ুন: ‘ধর্ষণ, লুঠ, ডাকাতিতে মুসলিমরাই এক নম্বর’, সংখ্যালঘু নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.