হিমালয়ে হাহাকার
Nepal

১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক

সময় যত গড়াচ্ছে নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। নিখোঁজ ২০০০-এর বেশি মানুষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ০০:২৩

options
link
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
হড়পা বানে বিধ্বস্ত নেপাল।

নেপালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শনিবার বিদেশমন্ত্রকের তরফে এক রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী, নেপালের বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও এখনও নিখোঁজ ২৭৫ জন।

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় এই রিপোর্ট প্রকাশ্যে এসেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। যেখানে লেখা হয়েছে, বিপর্যয়ের ৩দিন পেরিয়ে গেলেও এখনও নেপালে নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয়। বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও ৫০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিব্বত সীমান্ত দিয়ে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন ৫৯৮ জন ভারতীয়। স্থানীয় প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনও চিনে আটকে রয়েছেন প্রায় ৯০০ জন ভারতীয়। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সরাসরি এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত তাঁদের ফিরিয়ে আনতে পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement

তিব্বত সীমান্ত দিয়ে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন ৫৯৮ জন ভারতীয়। স্থানীয় প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনও চিনে আটকে রয়েছেন প্রায় ৯০০ জন ভারতীয়।

তবে উদ্বেগের বিষয় হয়, এখনও পর্যন্ত ২৭৫ জন ভারতীয় নাগরিকের কোনও খোঁজ পাওয়া যায়নি। এর পাশাপাশি খোঁজ মেলেনি ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূতের। তাদের খোঁজে নেপাল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে ভারতীয় দূতাবাস। এদিকে সময় যত গড়াচ্ছে নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। নিখোঁজ ২০০০-এর বেশি মানুষ। এই অবস্থায় শনিবার নেপালের তরফে উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দলগুলিকে দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল। এরপর ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে সহায়তাকারী দলগুলি আসতে শুরু করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.