আপের দুয়ারে অশনি সংকেত! একযোগে ৭ সাংসদের বিজেপি যোগে রাজ্যসভায় বর্তমানে আপের সাংসদ এখন সংখ্যা মাত্র ৩। এরইমাঝে খবর, পাঞ্জাবে সরকার ভেঙে যেতে পারে আপের। একযোগে দল ছাড়তে পারেন ২৮ জন আপ সাংসদ। সম্প্রতি এমনটাই দাবি করেছেন হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ। তাঁর মতে, পাঞ্জাবে আম আদমি পার্টির অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে।
আরও পড়ুন:
জয়হিন্দের দাবি, যে সাংসদরা আপ ছেড়েছে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। কয়েকজনকে তো মারধোরও করা হয়েছে। এই ঘটনার জেরে দলের অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। তাঁর দাবি, পরিস্থিতি শুধু রাজ্যসভায় আটকে নেই, পাঞ্জাবেও আপের হাল গুরুতর। ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। জয়হিন্দের এই দাবি সামনে আসার পর পাঞ্জাবের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
পরিস্থিতি শুধু রাজ্যসভায় আটকে নেই, পাঞ্জাবেও আপের হাল গুরুতর। ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন।
উল্লেখ্য, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গেই বিজেপিতে গিয়েছেন আম আদমি পার্টির আরও ছয় নেতা। রাঘব জানিয়েছেন, তাঁর সঙ্গে স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানিও গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। যার অর্থ আপের মোট ১০ জন রাজ্যসভার সাংসদের মধ্যে সাতজনই এখন বিজেপিতে। ফলে আপের অন্দরে অসন্তোষ যে চরম আকার নিয়েছে তা অস্বীকার করার উপায় নেই।
এই পরিস্থিতির মাঝেই জানা যাচ্ছে, আপের পাঞ্জাব ইন-চার্জ মণীশ সিসোদিয়া শুক্রবার গুজরাট থেকে ফিরে দিল্লি বিমানবন্দর থেকে সরাসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে যান। পাঞ্জাবের মন্ত্রী বলবীর সিং শনিবার সকালে দিল্লিতে সিসোদিয়ার সঙ্গে দেখা করেন। সিসোদিয়া সাক্ষাতে বলবীর বলেন, বিজেপি পাঞ্জাবে ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে। সাংসদরা পাঞ্জাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এহেন পরিস্থিতির মাঝেই নবীন জয়হিন্দের দাবি সাড়া ফেলে দিয়েছে পাঞ্জাব রাজনীতিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উলুবেড়িয়ায় কোচিং সেন্টারে দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ! অন্তঃসত্ত্বা নাবালিকা, গ্রেপ্তার শিক্ষক
-
মেঠো রাজনীতিতে পিছিয়ে পড়ছে কমরেডরা! সোশাল মিডিয়াতেও তথৈবচ অবস্থা, কি বলছে সিপিএমের রিপোর্ট?
-
৯ লক্ষ কোটি উধাও, ধর্মঘট বাতিলেও ব্যাঙ্কের শেয়ারে ধস, উৎসবের মরশুমে বিনিয়োগকারীদের মাথায় হাত
-
বকেয়া ১৩০০ কোটি, পুরকর আদায়ে রেকর্ড ঘাটতি কলকাতায়
-
এআই গবেষণায় নতুন উদ্যোগ টিসিএস ও আইইএম কলকাতার, তৈরি হচ্ছে ‘সেন্টার অফ এক্সেলেন্স’