পাকিস্তানে ষড়যন্ত্রে জল ঢালল অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধুবরি জেলা পুলিশের সাহায্যে গোপন অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তিন আইএসআই চরকে। ধৃতেরা পাকিস্তানের শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সদস্য বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৪ জুলাই, শুক্রবার অভিযান চালানো হয়েছে। এসটিএফ গ্রেপ্তার করেছে ধুবরি জেলার ব্যাপারিপাড়ার বাসিন্দা ২৬ বছরের আক্রমউল ইসলাম, চিরাগ জেলার পানবারির বাসিন্দা ২২ আমিনুর রহমান এবং বারপেটা জেলার দেবানদিয়ার ৫৪ বছরের আবদুল হুসেন।
উল্লেখ্য, ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ হল পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসবাদী ও অপরাধী চক্র। যারা অনলাইনে মগজধোলাই দিয়ে জঙ্গি নিয়োগ করে। এছাড়াও পাকিস্তানে বসেই ভারতের নিরাপত্তা তথ্য হাতানোর চক্রান্ত করে। এছাড়াও ভারত-বিরোধী প্রচার চালানো, গুপ্তচরবৃত্তি, অবৈধভাবে অস্ত্র সংগ্রহ, ‘স্লিপার সেল’ গঠন এবং ভারতজুড়ে জঙ্গি কার্যকলাপ পরিচালনায় করে থাকে।
তদন্তকারীদের দাবি, এই নেটওয়ার্কটি এনক্রিপ্ট করা প্রযুক্তির মাধ্যমে কার্যক্রম চালায়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং পাকিস্তানে অবস্থানরত ভারত-বিরোধী গোষ্ঠীর কাছ থেকে নির্দেশনা গ্রহণ করে। এবং সেই মতো অপারেশেন চালায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের