বর্ষশেষে উপত্যকায় ফিদায়েঁ হামলা, শহিদ জওয়ান

প্রশিক্ষণ শিবিরে এলোপাথাড়ি গুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৭, ১০:০৭

options
link
বর্ষশেষে উপত্যকায় ফিদায়েঁ হামলা, শহিদ জওয়ান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষে উপত্যকায় সন্ত্রাসের ছোবল। ফিদায়েঁ হামলায় ঝরল রক্ত। সন্ত্রাসবাদীদের গুলিতে ৪ জওয়ান শহিদ হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের সিআরপিএফের ট্রেনিং ক্যাম্পে হানা দেয় জঙ্গিরা। সেনার পালটা গুলিতে ৩ জঙ্গিও নিকেশ হয়েছে।

Advertisement

[বিজেপি শাসিত রাজ্যে ১৪০০টি গরুর মৃত্যু, তরজায় ব্যস্ত প্রশাসন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেনা সূত্রে খবর, শনিবার রাত ২.১০ নাগাদ অপারেশন চালায় ২-৩ জন জঙ্গি। অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরার লেঠপুরায় ঢোকার চেষ্টা করে। ওই প্রশিক্ষণ শিবিরে তখন বেশ কয়েকজন সেনা জওয়ান ছিলেন। ট্রেনিং সেন্টারে ঢোকার জন্য প্রথমে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তীব্র আওয়াজে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন জওয়নারা। সেই সুযোগে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেনা অবশ্য দ্রুত এর জবাব দেয়। রাতভর চলে গুলির লড়াই। ভোরের দিকে তিন জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। পরে আরও দুজন গুলিবিদ্ধ হন। সকালে চারজনের মৃত্যু হয়। হামলার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদ। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে জঙ্গিদের নিশানায় ছিল ১৮৫ নম্বর ব্যাটেলিয়ন। সেখানে আরও সেনা পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। জাতীয় সড়কে চলছে নাকা তল্লাশি। বছর দেড়েক আগে শ্রীনগরে একটি প্রশিক্ষণ শিবিরে খানিকটা এভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা। অনেক রক্ত ঝরার পর সে সময় জঙ্গিদের মাটি ধরিয়েছিল সেনা।

Advertisement

JK TERROR ATTACK

[আধার দেখাতে না পারায় বিনা চিকিৎসায় মৃত্যু কার্গিল শহিদের স্ত্রীর]

গত শনিবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনা পাকিস্তানের বেশ কিছু সেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৩ পাক সেনার। এর পরের দিন জইশের কমান্ডার নূর মহম্মদকে খতম করে সেনা। দক্ষিণ কাশ্মীরে জইশের সংগঠন বাড়াতে এবং সেনার উপর একাধিক নাশকতায় নাম জড়িয়েছিল নূরের। জোড়া অভিযানের সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছিল সেনাবাহিনীর। বাহিনীর মনোবল ভাঙতে রবিবার রাতে জইশ জবাব দেয় বলে মনে করা হচ্ছে। তবে সেনা সূত্রে খবর, কোনও জঙ্গি যাতে পালাতে না পারে তার জন্য অভিযান তীব্র হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.